আর্কাইভ
লগইন
হোম
দক্ষিণ আফ্রিকা
ইরান যুদ্ধের প্রভাবে আটকা পড়লো জিম্বাবুয়ে ক্রিকেট দল
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দল হিসেবে ইরান যুদ্ধের প্রভাবে পড়েছে জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল রোববার শেষ ম্যাচ খেলার পরও তারা এখনই দেশে ফিরতে পারছে না। আপাততঃ দলটি ভারতে থাকছে। ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের আকাশপথ বন্ধ আছে। যার ফলে বিশ্বকাপের অনেক দেশই এখন পড়তে যাচ্ছে বিপাকে। টুর্নামেন্ট আয়োজকেরা জিম্বাবুয়ে এবং অন্য দলগুলোর ফেরার জন্য বিকল্প পথ খুঁজছে। জানা গেছে, জিম্বাবুয়ের খেলোয়াড় ও স্টাফরা ভাগে ভাগে দেশে ফেরার কথা ছিল। আজ সোমবার ভোর ৪টা ৩০ মিনিটে কিছু সদস্যের রওনা দেওয়ার কথা ছিল। বাকিরা পরে যাওয়ার কথা ছিল। তাদের টিকিট ছিল এমিরেটস এয়ারলাইন্সে। দিল্লি থেকে দুবাই হয়ে হারারে যাওয়ার পরিকল্পনা ছিল। এখন অন্য এয়ারলাইন্স ও অন্য রুট ভাবা হচ্ছে। দলটি ০৪ মার্চ পর্যন্ত দিল্লির হোটেলে থাকার বুকিং করেছে।
2026-03-02
দক্ষিণ আফ্রিকান স্ত্রীর ছুরিকাঘাতে প্রবাসী বাংলাদেশির মৃত্যু
দক্ষিণ আফ্রিকান স্ত্রীর ছুরিকাঘাতে প্রবাসী বাংলাদেশির মৃত্যু
2025-11-24
দক্ষিণ আফ্রিকায় স্ত্রীর ছুরিকাঘাতে রবিন আলী (৩৯) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। গত শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ফ্রি স্টেট প্রভিন্সের বেলকমের হফস্টাড এলাকায় পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রবিন আলী ঢাকার যাত্রাবাড়ীএলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন এবং নর্দার্ন কেপ (উত্তর কেপ) প্রভিন্সের আপিংটনে একটি দোকানে কাজ করতেন। তার দক্ষিণ আফ্রিকান স্ত্রী সন্তানদের নিয়ে বেলকমের হফস্টাডে বাড়িতে থাকতেন। প্রতি ৩-৪ মাস পর পর তাদের সঙ্গে দেখা করতে যেতেন তিনি।
রহস্যময় ফ্লাইটে কয়েক শ ফিলিস্তিনি দক্ষিণ আফ্রিকায়, নেপথ্যে কারা?
রহস্যময় ফ্লাইটে কয়েক শ ফিলিস্তিনি দক্ষিণ আফ্রিকায়, নেপথ্যে কারা?
2025-11-19
ইসরাইল যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত গাজা থেকে বের হওয়ার সুযোগ করে দেওয়া এক সংগঠনের বন্দোবস্তে দক্ষিণ আফ্রিকাগামী ফ্লাইটের প্রতিটি আসনের জন্য ১,৬০০ ডলার করে দিতে হবে। অর্থ দিতে হবে আগাম, পাঠাতে হবে একটি ক্রিপ্টো অ্যাকাউন্টে। কয়েক মাস আগে গাজার আহমেদ শেহাদাকে এক ব্যক্তি ফোন করেন। ফোনে ঐ ব্যক্তি বলেন, তিনি একটি মানবাধিকার সংগঠনে কাজ করেন। তিনি আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিমানে যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে অন্য কোথাও নিয়ে যেতে পারবেন। শেহাদা প্রথমে বিশ্বাস করেননি, ধরেই নেন এটা একটি প্রতারণা। তিনি নিষেধ করে দেন। কিন্তু পরে খোঁজখবর নিয়ে এক ফিলিস্তিনি বন্ধুর কাছে জানতে পারেন, ঐ বন্ধুও এই দলের মাধ্যমে গাজার বাইরে পালিয়ে গেছেন। ৩৭ বছর বয়সি শেহাদা সিদ্ধান্ত নেন তিনিও সুযোগ নেবেন। শেহাদা অর্থ পাঠান। তারপর শুরু হয় চরম উদ্বেগ ও ভীতিকর এক যাত্রা। প্রথমে শেহাদা, তার স্ত্রী এবং দুই সন্তানকে দুটি আলাদা আলাদা বাসে ২৪ ঘণ্টা ভ্রমণ করতে হয়। সে ভ্রমণ পথে যে কোনো সময় ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হওয়ার ভয় ছিল। ভীতসন্ত্রস্ত বাস ভ্রমণ শেষ শেহাদারা চরম উদ্বেগ নিয়ে ইসরাইলি চেকপোস্ট পার হন এবং সেখান থেকে গন্তব্য অজানা এক ফ্লাইটে চেপে বসেন। নানা ঘাট ঘুরে শেষ পর্যন্ত শেহাদারা পৌঁছান দক্ষিণ আফ্রিকায়। এটি এমন একটি দেশ, যেখানে শেহাদারা কখনো যাননি।
দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশিসহ নিহত ১১
দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশিসহ নিহত ১১
2025-11-11
দক্ষিণ আফ্রিকার ফ্রি-স্টেট প্রদেশের ব্লুমফন্টেইন এবং কোয়াজুলু-নাটালের স্কটসবার্গের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশিসহ ১১ জন নিহত হয়েছেন। গত রোববার (০৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফ্রি-স্টেট প্রদেশের ব্লুমফন্টেইন অঞ্চলের জাস্ট্রন এলাকায় এক সড়ক দুর্ঘটনায় জিকু নামে এক বাংলাদেশিসহ ৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, জিকু এস্টেকস্পিট থেকে কুম্বি গাড়িতে করে পারমিট এক্সটেনশন করতে জোহানেজবার্গ যাচ্ছিলেন। পথে জাস্ট্রন এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। ঘটনাস্থলে জিকু, গাড়িচালক নারী যাত্রীসহ ৩ জন নিহত হন। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের জাতীয়তা সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য জানায়নি স্থানীয় প্রশাসন।