আর্কাইভ
লগইন
হোম
সাবেক এমপি
জার্মান সংসদের প্রতিনিধি দলের সঙ্গে জামায়াত সেক্রেটারির বৈঠক
জার্মান সংসদের পরিবেশ কমিটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশের পরিবেশ বিশেষজ্ঞ, সুশীল সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছে। গতকাল মঙ্গলবার (০৭ এপ্রিল) রাতে জার্মান দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জার্মান সংসদের পরিবেশ কমিটির প্রধান মাইকেল থিউস, বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
4 দিন আগে
সাবেক এমপি তুহিন ২ দিনের রিমান্ডে
সাবেক এমপি তুহিন ২ দিনের রিমান্ডে
2025-06-30
ঢাকার শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনের ২ দিনের রিমান্ড মন্জুর করেছেন আদালত। আজ সোমবার (৩০ জুন) তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মুহাম্মদ ফারহান ইবনে গফুর। আসামিপক্ষের আইনজীবী মোরশেদ আলম শাহীন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এ আদেশ দেন।