বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ট্রেড-২–এর (বিশেষ পেশা) অধীনে এ নিয়োগ দেওয়া হবে। ট্রেড-২ (বিশেষ পেশা)–এর পেশাসমূহ হলো কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, কার্পেন্টার ও টিন স্মিথ। আবেদনের শেষ তারিখ ০৭ এপ্রিল ২০২৬।