আর্কাইভ
লগইন
হোম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র
হাদি হত্যা: আদালতে অস্ত্র বিক্রেতার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় গ্রেফতার অস্ত্র বিক্রেতা মো. মাজেদুল হক হেলাল আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার (১৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসলাম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন। এই মামলায় ১৫ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য আসামি মাজেদুল হকের ৩ দিনের রিমান্ড মন্জুর করেন অপর একটি আদালত। সেই রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করা হয়।
2026-04-19
নির্বাচনি এলাকা ঘুরে আপ্লুত ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি, জানালেন অভিজ্ঞতা
নির্বাচনি এলাকা ঘুরে আপ্লুত ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি, জানালেন অভিজ্ঞতা
2025-11-22
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণার পর থেকেই নিজ নির্বাচনি এলাকায় ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এসব প্রচারণার কাজে প্রতিদিনই অর্জন করছেন বিভিন্ন রকমের অভিজ্ঞতা। সেগুলো ভক্ত-সমর্থকদের সঙ্গে শেয়ারও করে নিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই একটি পোস্টে হাদি জানিয়েছেন, শুক্রবার (২১ নভেম্বর) সারাদিন সেগুনবাগিচায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ সম্পন্ন করতে গিয়ে তারা মানুষের অসীম ভালোবাসা ও আতিথেয়তায় অত্যন্ত আপ্লুত হয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে হাদি লিখেছেন, সারাদিনে আমরা কোনোভাবে কোনো টাকা খরচ করতে পারিনি। যেখানে বিল দেওয়ার প্রয়োজন হয়েছে, স্থানীয়রা আগেভাগে বিল দিয়ে দিয়েছেন। ফেরার সময় ভোটাররা তাদের হাতে কিছু টাকা গুঁজে দিয়েছেন যাতে পরের দিনের ভোটারযোগে চা-নাশতার জন্য খরচ করতে পারেন। তিনি আরও বলেন, আমরা কোথাও কোনো টাকা খরচ করি না, কোনো একজনকেও এক কাপ চা পর্যন্ত খাওয়াই না। উল্টো মানুষ আমাদেরকে খাওয়ান এবং মূল্যবান সময় দিয়ে সাহায্য করেন। ফেরার সময় জোর করে রিক্সা ভাড়া পর্যন্ত দিয়ে দেন।
‘মৃত্যুর ফয়সালা জমিনে না, আসমানে হয়’ : শরীফ ওসমান হাদি
‘মৃত্যুর ফয়সালা জমিনে না, আসমানে হয়’ : শরীফ ওসমান হাদি
2025-09-04
আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান এবং নানা অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করার কারণে সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। এই বিষয়ে অবস্থান স্পষ্ট করেছেন হাদি। গতকাল বুধবার (০৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এই বিষয়ে অবস্থান স্পষ্ট করেছেন হাদি। ফেসবুক পোস্টে হাদি বলেন, ‘মৃত্যুর ফয়সালা জমিনে না, আসমানে হয়। গত কয়েকদিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে আপনারা আমার নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত উদ্বেগ জানিয়েছেন। শুধু এটুক বলি- বাংলাদেশ নামক এই জমিনটুকুন দুনিয়ায় যতদিন থাকবে, দখলদারদের আগ্রাসনও থাকবে ততদিন। সুতরাং, কেয়ামত পর্যন্ত আধিপত্যবাদের বিরুদ্ধে সার্বভৌম এ মাটির সন্তানেরা কেউ না কেউ লড়াই জারি রাখবেই। আমাদেরকে হত্যার মধ্য দিয়ে এ লড়াই কোনোদিনই বন্ধ হবে না।’