আর্কাইভ
লগইন
হোম
আদেশ
রাজধানীর অনুমোদনবিহীন সিসা লাউঞ্জ বন্ধে হাইকোর্টের নির্দেশ
ঢাকার অভিজাত এলাকা গুলশান-বনানীর অনুমোদনবিহীন মাদক সিসা ও সিসা লাউঞ্জ বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে গতকাল মঙ্গলবার (০৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্টদের এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
5 দিন আগে
নির্বাচন আয়োজনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট
নির্বাচন আয়োজনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট
2025-12-08
পরবর্তী নির্বাচন আয়োজনের কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চেয়ে রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার (০৮ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ইয়ারুল ইসলাম। তিনি জানান, রিট আবেদনটি নট প্রেস করা হয়েছে। নির্বাচন হওয়ার পর আবার এটি হাইকোর্টে উপস্থাপন করা হবে। রিটে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। একইসঙ্গে ইলেক্টরাল সার্ভিস কমিশন গঠন করে জেলা ও উপজেলা নির্বাচন অফিসারদের জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগে রুল জারির আর্জি জানানো হয়েছে।
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী লতিফ সিদ্দিকীর জামিন
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী লতিফ সিদ্দিকীর জামিন
2025-11-06
ঢাকার শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (০৬ নভেম্বর) হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ তার জামিন মন্জুর করে আদেশ দেন। সহকারি অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। এর পূর্বে গত ২৯ আগস্ট ঢাকার শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও ঢাবি অধ্যাপক কার্জনসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এই আদেশ দেন। শাহবাগ থানার এসআই মো. আমিরুল ইসলাম মামলাটি দায়ের করেন।