আর্কাইভ
লগইন
হোম
জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত ৩
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ট্রাক্টরের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ৩ জন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ফায়ার সার্ভিস মোড়ে এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম জাহিন। সে জামালপুর সদরের মনিরাজপুর এলাকার মামুনের ছেলে। আহতরা হলেন- নিহত শিশুটির মা বিথী, জুনাইল এলাকার সামিরা ও সেলিনা। তারা মাদারগঞ্জে তেঘরিয়া আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন
2026-02-24