আর্কাইভ
লগইন
হোম
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের কমলনগরে ইটভাটা শ্রমিককে ঝুলিয়ে মধ্যযুগীয় বর্বরতা, ভিডিও ভাইরাল
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় পাওনা টাকা ও ইটভাটায় কাজে না যাওয়ার জেরে এক শ্রমিককে ঘরবন্দি করে ঝুলিয়ে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চুঙ্গারগোড়া এলাকায় ঘটে যাওয়া এই নির্মম নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
6 দিন আগে
লক্ষ্মীপুরের রামগঞ্জে মাকে বেঁধে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করলেন ছাত্রলীগ নেতা
লক্ষ্মীপুরের রামগঞ্জে মাকে বেঁধে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করলেন ছাত্রলীগ নেতা
2025-12-28
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় মাকে বেঁধে তার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে মনিরুল বাসার লিমন (২৪) নামের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। গত ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাতে ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে এই ঘটনা ঘটে। পরের দিন ২৬ ডিসেম্বর (শুক্রবার) রামগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। অভিযুক্ত লিমন রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তিনি নয়নপুর গ্রামের মৃত সেলিম হোসেনের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর রাতে ভুক্তভোগীর বাড়িতে চুরি করতে যান লিমন ও তার সহযোগীরা। এ সময় ভুক্তভোগীর মায়ের হাত, পা ও মুখ বেঁধে ফেলেন তারা। এরপর ভুক্তভোগীকে ধর্ষণ করেন। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন চলে এলে অভিযুক্ত পালিয়ে যান।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ওয়ার্কশপে অস্ত্র তৈরি, কারিগর গ্রেফতার
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ওয়ার্কশপে অস্ত্র তৈরি, কারিগর গ্রেফতার
2025-12-10
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে ওয়ার্কশপের আড়ালে দেশীয় অস্ত্র তৈরির কারিগর নুর উদ্দিনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাঙামাটি জেলার চন্দ্রঘোনা থানাধীন একটি গহীন অঞ্চল থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক নুর উদ্দিন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের বাসিন্দা। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া গ্রামের নুর উদ্দিনের মালিকানাধীন নোহা অটো ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরি করা হয়। গত ০১ ডিসেম্বর গোয়েন্দা পুলিশ ওই কারখানায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে। তবে এসময় অভিযুক্ত নুর উদ্দিন পালিয়ে যান। এই ঘটনায় তাকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করে পুলিশ।