আর্কাইভ
লগইন
হোম
সংগীতশিল্পী
কুমার বিশ্বজিৎ বন্ধু হানিফ সংকেতকে অভিনন্দন জানিয়ে যা বললেন
দেশবরেণ্য সংগীতশিল্পী ও সুরকার কুমার বিশ্বজিৎ প্রিয় বন্ধুর এমন অনন্য অর্জনে আনন্দ শেয়ার করে নিয়েছেন। হানিফ সংকেতকে অভিনন্দন জানিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন— ‘বন্ধু, তোর 'স্বাধীনতা পদক' প্রাপ্তিতে আমি ভীষণ আনন্দিত। তোর জন্য রইল অনেক ভালোবাসা আর শুভকামনা।’ হানিফ সংকেত দীর্ঘ সময় ধরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র মাধ্যমে সমাজ সচেতনতামূলক কর্মকাণ্ড ও সুস্থধারার বিনোদন দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করে চলেছেন। তার এই অর্জনে বিনোদন জগতের তারকা থেকে শুরু করে সাধারণ দর্শকরাও সামাজিক মাধ্যমে আনন্দ প্রকাশ করছেন। দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনে তার বিচরণ কয়েক দশকের। ‘ইত্যাদি’র মাধ্যমে তিনি জয় করেছেন কোটি মানুষের হৃদয়। এবার সেই কাজের অনন্য স্বীকৃতি হিসেবে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ (স্বাধীনতা পদক) পেতে যাচ্ছেন গুণী সঞ্চালক, নির্মাতা ও লেখক একেএম হানিফ।
14 ঘন্টা আগে
পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্টে থাকছে ফ্রি শাটল সার্ভিস
পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্টে থাকছে ফ্রি শাটল সার্ভিস
2025-12-10
জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের বাংলাদেশে কনসার্ট নিয়ে শুরু থেকেই ভেন্যুসহ দেখা দিয়েছিল নানা জটিলতা। ভেন্যু জটিলতার জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিশ্চিত হলো ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ কনসার্ট। চলতি মাসেই এই সংগীতশিল্পীর কনসার্ট উপভোগের সুযোগ পাবে দেশের সংগীতপ্রেমীরা। এক সংবাদ বিজ্ঞপতিতে আয়োজক মেইন স্টেজ ইনক জানিয়েছে, নির্দিষ্ট তারিখেই অর্থাৎ ১৩ ডিসেম্বর তাদের কনসার্টটি অনুষ্ঠিত হবে। এর জন্য ভেন্যু নির্ধারিত হয়েছে পুর্বাচল নতুন শহরের চাইনিজ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে।
গানেও কিছু একটা করতে চাই: তাসনিয়া ফারিণ
গানেও কিছু একটা করতে চাই: তাসনিয়া ফারিণ
2025-12-06
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনয়জীবনে এক দশক পা করেছেন। এর মধ্যেই তিনি নাটক, সিনেমা এবং ওটিটি সিরিজে পুরোদমে কাজ করে চলেছেন। সব জায়গায়ই কাজ করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অভিনেত্রী। এবার কণ্ঠশিল্পী হিসাবে গান গেয়ে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন তিনি। সেই গানকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান অভিনেত্রী। তার অনুপ্রেরণা টেইলর সুইফট বলে জানান তিনি। তাসনিয়া ফারিণ অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসাবে প্রতিষ্ঠা পেতে চান। তাই টেইলর সুইফটের অনুপ্রেরণায় গানকে সিরিয়াসলি নিয়েছেন অভিনেত্রী। আবার নতুন চমকের কতা জানালেন ফারিণ- সম্প্রতি রূপালি পর্দায় আসছেন বাংলার কিং শাকিব খানের নায়িকা হয়ে নিয়ে। একটি গণমাধ্যমে এমন কথাই জানিয়েছেন ফারিণ।