দেশে ভোজ্যতেলের দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী
আপাততঃ দেশে ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, দাম বাড়ানোর বিষয়ে এখনো বলার মতো কোনো কিছু হয়নি।
গতকাল রোববার (১২ এপ্রিল) দেশের ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠকের পরে সাংবাদিকদের এই কথা জানান বাণিজ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, ভোজ্যতেল একটি অত্যন্ত সংবেদনশীল পণ্য।