হায়দার হোসেনের মৃত্যুর গুজব, সংগীতশিল্পী বললেন ‘বেঁচে আছি’
দেশবরেণ্য সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার হায়দার হোসেনের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি মিথ্যা বলে জানিয়েছেন হায়দার হোসেন নিজেই।
গতকাল শনিবার (০৭ মার্চ) সন্ধ্যায় এই বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে একটি পোস্ট করেন তিনি।
মূলধারার কয়েকটি সংবাদমাধ্যমের নাম ব্যবহার করে ভুয়া ফটোকার্ড তৈরির মাধ্যমে এই অপপ্রচার চালানো হয়। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে সংগীতপ্রেমী ও ভক্তদের মাঝে তীব্র উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হয়। অনেকেই সত্যতা যাচাই করতে ফোন ও বার্তার মাধ্যমে শিল্পীর খোঁজ নিতে শুরু করেন।