আর্কাইভ
লগইন
হোম
বিস্ফোরণ
গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণের অভিযোগে ১ জন আটক
গোপালগঞ্জে বিভিন্ন ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিসান মোল্লা (২৪) নামে এক দুষ্কৃতিকারীকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। আটক জিসান মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার বোরাশী গ্রামের খালেদ মোল্লার ছেলে। এদিকে গতকাল বুধবার রাতে গোপালগঞ্জে সদরের বিভিন্ন ভোট কেন্দ্রে আরও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সদর উপজেলার ঘোষেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঝিগাতী পঞ্চপল্লী এনকে উচ্চবিদ্যালয়, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রগুলোর পাশে এসব ককটেল বিস্ফোরণ করে দুষ্কৃতিকারীরা।
18 ঘন্টা আগে