আর্কাইভ
লগইন
হোম
লস অ্যাঞ্জেলেস
ইরানকে কড়া বার্তা দিলো ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্রের মাটিতে ফিফা বিশ্বকাপ খেলতে চায় না ইরান। তারা নিজেদের ম্যাচগুলো মেক্সিকোতে সরানোর দাবি তুলেছিল। সেই প্রেক্ষিতে ফিফার অবস্থান পরিষ্কার করেছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেছেন, আমাদের একটি নির্দিষ্ট সূচি আছে এবং সেটি বদলানো হবে না। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সামরিক উত্তেজনার কারণে ইরান সরকার ও ফুটবল ফেডারেশন জানিয়েছিল, তাদের পক্ষে যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা সম্ভব নয়। ইরান তাদের ৩টি গ্রুপ ম্যাচ (লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে নির্ধারিত) মেক্সিকোতে স্থানান্তরের অনুরোধ করেছিল। তবে গত বৃহস্পতিবার ফিফা কাউন্সিলের সভার পর জিয়ান্নি ইনফান্তিনো স্পষ্ট করে দেন, ঘোষিত সূচি অনুযায়ীই সব ম্যাচ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আমরা চাই ফিফা বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ীই চলবে।
2 দিন আগে
দ্রুততম গোলের আরেক কীর্তিতে মেসি, রোনালদোকে ফেললেন পেছনে
দ্রুততম গোলের আরেক কীর্তিতে মেসি, রোনালদোকে ফেললেন পেছনে
2025-08-17
মেসির বয়স ৩৮ পার হয়েছে। তবে ক্যারিয়ারের পড়ন্ত বেলায়ও তার রেকর্ডের ক্ষুধা এতটুকু কমেনি। আজ ১৭ আগস্ট (রোববার) ভোরে মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মিয়ামির হয়ে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে একটি করে গোল আর অ্যাসিস্ট করেছেন মেসি। গোলটি তার ক্যারিয়ারের ৮৭৫তম। সবচেয়ে কম বয়সে এবং কম ম্যাচ খেলে গোলের এই মাইলফলকে পৌঁছেছেন লিওনেল মেসি। তার এই কীর্তি এসেছে ৩৮ বছর ৫৪ দিন বয়সে এবং ১১১৬ ম্যাচ খেলার মাধ্যমে। অন্যদিকে, ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি রোনালদো যখনে ঐ মাইলফলক গড়েন, তখন তার ম্যাচসংখ্যা ১২০৬ এবং বয়স ছিল ৩৯ বছর ১২ দিন।
নারী কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল, স্থান নিশ্চিত ২০২৮ অলিম্পিকেও
নারী কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল, স্থান নিশ্চিত ২০২৮ অলিম্পিকেও
2025-07-30
নারী কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল। আরও একটা শিরোপার খুব কাছাকাছি চলে গেছে দলটা।র গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) সেমিফাইনালে উরুগুয়েকে ৫-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নেয় তারা। এই ম্যাচে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন ২৪ বছর বয়সী অ্যামান্ডা গুতিয়েরেস। ফাইনালে তারা মুখোমুখি হবে কলম্বিয়ার, যাদের বিপক্ষেই ২০২২ সালের ফাইনালে জিতেছিল ব্রাজিল। এই জয়ের মধ্য দিয়ে ব্রাজিল ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও খেলার টিকিট নিশ্চিত করেছে। ম্যাচের ১১ মিনিটে মার্তার পাস থেকে হেডে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন গুতিয়েরেস। দুই মিনিট পরই প্রতিপক্ষের ভুলে বল পেয়ে কাছ থেকে গোল করেন জিও গারবেলিনি।