আর্কাইভ
লগইন
হোম
গান
‘প্রিন্স’ সিনেমার আইটেম সং-এ রুনা লায়লার সঙ্গে প্রীতম হাসান
অনেক দীর্ঘ বিরতির পর ঢালিউড সুপাস্টার শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার মধ্য দিয়ে প্লেব্যাক করলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লা। আইটেম ড্যান্স ঘরানার গানটিতে তার সঙ্গে গেয়েছেন প্রীতম হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রীতম হাসান নিজেই। গানটির সংগীত আয়োজনও করেছেন তিনি। গত বুধবার (১৮ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এই গানের পেছনের গল্প ও রুনা লায়লার সঙ্গে গান গাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন প্রীতম।
5 দিন আগে
‘সাংস্কৃতিক অঙ্গন এখন অভিভাবক শূন্য’: বিউটি
‘সাংস্কৃতিক অঙ্গন এখন অভিভাবক শূন্য’: বিউটি
2025-08-07
লালনকন্যা খ্যাত গায়িকা নাসরিন আক্তার বিউটি ক্লোজআপ ওয়ান সংগীত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা দিয়ে পেশাদারি গানের জগতে পা রাখেন। এরপর থেকে নিয়মিত নতুন গান ও স্টেজে ব্যস্ত সময় পার করছেন। নিজের বর্তমান ব্যস্ততা প্রসঙ্গ উঠতেই বিউটি বলেন, সম্প্রতি আমার কয়েকটি গান প্রকাশ হয়েছে। গানগুলো হলো- ‘যখন তোমায় মনে পড়ে’, ‘শুনতে পাও’, ‘যে আগুনে পোড়া এ মন’, ‘কষ্ট’সহ আরও কিছু গান। বর্তমানে আপনাকে স্টেজে কম দেখা যাচ্ছে কেন? বিউটি বলেন, দেশের এই পরিস্থিতিতে স্টেজ শো করাটা নিরাপদ মনে হয় না। মাঝে-মধ্যে ইনডোর শো করছি। চ্যানেলগুলোতে গাইছি। লালনের ১০০ গান নিয়ে একটি চ্যানেল করার কথা ছিল। সেই কাজ কতোদূর? তিনি বলেন, ‘লালনকন্যা’ নামে একটি চ্যানেলের পরিকল্পনা আছে। ১০টি গানের কাজ শেষ করেছি। মিউজিক ভিডিও করা বাকি।
 মৌসুমীর ‘দেশটা তোমার বাপের নাকি’ এবারে ‘এ যুদ্ধ কবে হবে শেষ’
মৌসুমীর ‘দেশটা তোমার বাপের নাকি’ এবারে ‘এ যুদ্ধ কবে হবে শেষ’
2025-08-02
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংগীতশিল্পী মৌসুমী চৌধুরীর গাওয়া গান— ‘দেশটা তোমার বাপের নাকি’ সেই সময় প্রেরণা জুগিয়েছিল। ৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সেই গান গাওয়া নিয়ে দুঃসময়ের কথা তুলে ধরেন এ সংগীতশিল্পী। মৌসুমী চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আমরা কথা বলতে পারিনি। আমাদের কোনো বাক্স্বাধীনতা ছিল না। ফলে অনেক কিছু আমাদের সহ্য করতে হয়েছে। তিনি বলেন, এখন মনে হচ্ছে, বাক্স্বাধীনতা পেয়েও পাইনি। এখন হয়তো স্বাধীনভাবে কথা বলতে পারছি, মুখটা আটকে ধরছে না কেউ, তবু আমরা স্বাধীন নই। আমরা অন্যায়ের প্রতিবাদ করেই যাচ্ছি। ‘দেশটা তোমার বাপের নাকি’—এ গানটির গল্প জানতে চাওয়া হলে মৌসুমী চৌধুরী বলেন, ১৬-১৭ বছর থেকেই আন্দোলন হচ্ছে। আমি ২০২২ সালে বিএনপির মহাসমাবেশ থেকে আন্দোলনে শামিল হয়েছি। গানটা রেকর্ড করা হয়েছিল ২০২৩ সালে। গানটি লিখেছেন আমার গুরু ইথুন বাবু।