আর্কাইভ
লগইন
হোম
চাঁদাবাজি
শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: প্রধান অভিযুক্ত মঈনসহ আটক ৭
সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদা দাবির মামলার প্রধান অভিযুক্ত মঈন উদ্দিনসহ মোট ৭ জনকে আটক করেছে র‍্যাব। গতকাল সোমবার (১৩ এপ্রিল) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর পূর্বে গতকাল রোববার গ্রেফতাররা আসামিরা হলেন- মঈন উদ্দিনের সহযোগীকে মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. সুমন (৩৬) ও মো. লিটন মিয়া (৩৮)।
2026-04-13
চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না: হাসনাত আবদুল্লাহ
চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না: হাসনাত আবদুল্লাহ
2025-07-29
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছেন, তাদের হুঁশিয়ারি দিয়ে দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না। ময়মনসিংহে গতকাল সোমবার (২৮ জুলাই) বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা ও পথসভায় এই হুঁশিয়ারি দেন তিনি। শহরের টাউন হলের মাঠে বৃষ্টির মধ্যে আয়োজিত সভায় হাসনাত আবদুল্লাহ বলেন, ‘খুবই দুঃখজনক বিষয়, আমাদের নাম–পরিচয় ব্যবহার করে, এনসিপির ব্যানার ব্যবহার করে অনেকে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন। আমাদের নেতা–কর্মী যারা আছেন, আমরা মুখে মুখে বলব, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি গিয়ে করবেন চাঁদাবাজি—এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাশত করব না। আমাদের লাখ লাখ কর্মীর দরকার নেই। আমাদের লাখ লাখ নেতার দরকার নেই। এই চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না।’
প্রসঙ্গ চাঁদাবাজি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা বহিষ্কার
প্রসঙ্গ চাঁদাবাজি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা বহিষ্কার
2025-07-27
ঢাকার গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেকএমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদা দাবির অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ৩ জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা। এই ৩ জনকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে৷ বহিষ্কৃতরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব। গতকাল শনিবার (২৬ জুলাই) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কার আদেশের বিষয়ে জানানো হয়।
ফ্যাসিবাদের কবর রচনা করে এনসিপি উঠে এসেছে: হাসনাত আবদুল্লাহ
ফ্যাসিবাদের কবর রচনা করে এনসিপি উঠে এসেছে: হাসনাত আবদুল্লাহ
2025-07-26
ফ্যাসিবাদের কবর রচনা করে এনসিপি ওঠে এসেছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এনসিপি কোনো চাঁদাবাজের, টেন্ডারবাজের দল নয়। এনসিপি সংকট থেকে ওঠে এসেছে। সমস্যা সমাধান করে এনসিপি উঠে এসেছে। তিনি সিলেটে এনসিপিকে শক্তিশালী করার আহ্বান জানান । গতকাল শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এনসিপির জুলাই পদযাত্রা শেষে অনুষ্ঠিত সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশ গড়তে জুলাই পদযাত্রা’কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সিলেটে পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।