আর্কাইভ
লগইন
হোম
অ্যাপ
স্মার্টফোন ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ
আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তাদের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ব্যাটারি ব্যাকআপ। চার্জ দেওয়ার কিছুক্ষণ পরই ব্যাটারি কমে যাওয়া বা ফোন গরম হওয়ার পেছনে দায়ী অনেক সময় ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অপ্রয়োজনীয় অ্যাপ। এবার এই সমস্যার স্থায়ী সমাধানে নতুন নীতিমালা কার্যকর করতে শুরু করেছে টেক জায়ান্ট গুগল।
2026-03-29
যেসব সুবিধা হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে থাকছে
যেসব সুবিধা হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে থাকছে
2025-11-24
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন স্বল্পমেয়াদি স্ট্যাটাস ফিচার চালু করতে যাচ্ছে, যা ইনস্টাগ্রামের নোটসের মতো কাজ করবে। ব্যবহারকারীরা ছোট টেক্সট বা বার্তার আকারে আপডেট শেয়ার করতে পারবেন, যা তাদের কনট্যাক্ট লিস্টের অন্যান্য ব্যবহারকারীদের কাছে দেখা যাবে। নতুন ফিচারের নাম রাখা হয়েছে ‘অ্যাবাউট’। হোয়াটসঅ্যাপের প্রথমদিকে ‘অ্যাবাউট’ ফিচারটি ছিল এবং নিরাপত্তা ও প্রাইভেসি বাড়ানোর পর এটি এখন আধুনিক রূপে ফিরছে। এই ছোট আপডেটগুলো ব্যবহারকারীর চ্যাট উইন্ডোতে এবং প্রোফাইলেও দেখা যাবে। এছাড়া ব্যবহারকারীরা সরাসরি চ্যাট থেকে অ্যাবাউট স্ট্যাটাসে ট্যাপ করে রিপ্লাই দেওয়ার সুবিধাও পাবেন।
পুরো সপ্তাহের পরিকল্পনা তৈরি করে দেবে গুগলের ‘এআই মোড’
পুরো সপ্তাহের পরিকল্পনা তৈরি করে দেবে গুগলের ‘এআই মোড’
2025-11-06
সার্চ অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে গুগল। এবার তারা সার্চের ‘এআই মোড’-এ যোগ করছে নতুন ‘এজেন্টিক’ ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি কথোপকথনের মাধ্যমে ইভেন্টের টিকিট বা বিউটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। গত মঙ্গলবার এক ঘোষণায় গুগল জানিয়েছে, সার্চে যুক্ত তাদের জেনারেটিভ ফিচার ‘AI মোড’ এখন থেকে ইভেন্ট টিকিট, বিউটি ও ওয়েলনেস অ্যাপয়েন্টমেন্ট বুকিং সাপোর্ট করবে। অর্থাৎ ব্যবহারকারীরা এখন আর আলাদা অ্যাপ বা ওয়েবসাইটে না গিয়েই শুধু স্বাভাবিক ভাষায় অনুরোধ জানিয়ে বাস্তব জগতে বুকিং করতে পারবেন। উদাহরণস্বরূপ, কেউ যদি লেখেন বা বলেন- ‘আমাকে আসন্ন শাবুজি কনসার্টের দুটি সস্তা টিকিট খুঁজে দাও, দাঁড়িয়ে দেখার ফ্লোর টিকিট হলে ভালো হয়’, তাহলে AI মোড বিভিন্ন টিকিটিং প্ল্যাটফর্ম ঘেঁটে রিয়েল-টাইমে প্রাসঙ্গিক বিকল্পগুলো দেখাবে, সাথে থাকবে দাম ও সরাসরি বুকিং লিংক। এই উন্নত ফিচারগুলো আপাততঃ শুধুমাত্র যুক্তরাষ্ট্রে ‘সার্চ ল্যাবস’-এর পরীক্ষামূলক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রিমিয়াম ব্যবহারকারীরা-বিশেষ করে ‘Google AI Pro’ এবং ‘Ultra’ সাবস্ক্রিপশনধারীরা-বেশি ব্যবহারের সীমা এবং দ্রুততর প্রক্রিয়াকরণের সুবিধা পাবেন।