আর্কাইভ
লগইন
হোম
দিল্লি
ইরান যুদ্ধের প্রভাবে আটকা পড়লো জিম্বাবুয়ে ক্রিকেট দল
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দল হিসেবে ইরান যুদ্ধের প্রভাবে পড়েছে জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল রোববার শেষ ম্যাচ খেলার পরও তারা এখনই দেশে ফিরতে পারছে না। আপাততঃ দলটি ভারতে থাকছে। ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের আকাশপথ বন্ধ আছে। যার ফলে বিশ্বকাপের অনেক দেশই এখন পড়তে যাচ্ছে বিপাকে। টুর্নামেন্ট আয়োজকেরা জিম্বাবুয়ে এবং অন্য দলগুলোর ফেরার জন্য বিকল্প পথ খুঁজছে। জানা গেছে, জিম্বাবুয়ের খেলোয়াড় ও স্টাফরা ভাগে ভাগে দেশে ফেরার কথা ছিল। আজ সোমবার ভোর ৪টা ৩০ মিনিটে কিছু সদস্যের রওনা দেওয়ার কথা ছিল। বাকিরা পরে যাওয়ার কথা ছিল। তাদের টিকিট ছিল এমিরেটস এয়ারলাইন্সে। দিল্লি থেকে দুবাই হয়ে হারারে যাওয়ার পরিকল্পনা ছিল। এখন অন্য এয়ারলাইন্স ও অন্য রুট ভাবা হচ্ছে। দলটি ০৪ মার্চ পর্যন্ত দিল্লির হোটেলে থাকার বুকিং করেছে।
3 ঘন্টা আগে
দক্ষিণ ভারতে উদ্ধার বাংলাদেশি কিশোরী, আন্তঃদেশীয় মানবপাচার চক্র সক্রিয়
দক্ষিণ ভারতে উদ্ধার বাংলাদেশি কিশোরী, আন্তঃদেশীয় মানবপাচার চক্র সক্রিয়
2025-08-18
ভারতীয় পুলিশ বাংলাদেশ থেকে পাচার হয়ে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার হায়দরাবাদে জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করা এক কিশোরীকে উদ্ধার করেছে। ঘটনাটি বাংলাদেশ-ভারতের মধ্যে সক্রিয় আন্তঃদেশীয় মানব পাচার চক্রের বিষয়টিকে আবার নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। খবর, তেলেঙ্গানা টুডে’র। ভারতের দক্ষিণী এই রাজ্যটিতে বাংলাদেশি নারী-শিশু উদ্ধারের ঘটনা এটিই প্রথমবার নয়। খাইরতাবাদ, চাদেরঘাট ও বান্দলাগুডার বিভিন্ন যৌনপল্লি থেকে এর পূর্বে একাধিকবার তাদের উদ্ধার করেছে সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আওয়ামী লীগ কর্মীরা গেরিলা প্রশিক্ষণ নিয়েছে
আওয়ামী লীগ কর্মীরা গেরিলা প্রশিক্ষণ নিয়েছে
2025-07-31
আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা সত্ত্বেও বেশকিছু নেতাকর্মী রীতিমতো গেরিলা প্রশিক্ষণ নিয়েছেন। যাদের প্রধান উদ্দেশ্য দেশের মধ্যে বড় ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করা এবং হাইকমান্ডের সবুজ সংকেত পাওয়ার পর ঢাকা দখলে নেওয়া। এজন্য মাস্টারপ্ল্যানের অংশ হিসাবে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী দেশে ও বিদেশে প্রশিক্ষণ নিচ্ছেন। ইতোমধ্যে কোর গ্রুপের একটি বড় অংশ প্রাথমিক প্রশিক্ষণ শেষ করেছে। সম্প্রতি পুলিশের হাতে গ্রেফতার হওয়া এই চক্রের কয়েকজন সদস্যের কাছ থেকে চাঞ্চল্যকর এমন অনেক তথ্য বেরিয়ে আসছে। সরকারের নির্ভরযোগ্য একাধিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।