ইরানী নারী ফুটবল দলের আরও ২ জনকে আশ্রয় দিল অস্ট্রেলিয়া
ইরানি নারী ফুটবল দলের আরও দুইজন সদস্য অস্ট্রেলিয়ায় আশ্রয় পেয়েছেন, আজ বুধবার বিষয়টি জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। একজন খেলোয়াড় ও একজন সাপোর্ট স্টাফ সদস্য দেশে না ফিরে অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
গতকাল মঙ্গলবার রাতে দল অস্ট্রেলিয়া ছাড়ার আগেই তারা আশ্রয়ের আবেদন করেছিলেন। বার্ক জানান, সিডনি বিমানবন্দরে নিরাপত্তা চেকপয়েন্ট পার হওয়ার সময় অস্ট্রেলিয়ান কর্মকর্তারা ও দোভাষীরা ইরানি মাইন্ডারদের অনুপস্থিতিতে প্রতিটি নারীকে আলাদাভাবে ডেকে আশ্রয়ের সুযোগ দেন।