আর্কাইভ
লগইন
হোম
স্বরাষ্ট্র মন্ত্রী
ভারতীয় আধিপত্যবাদ আমাদের গ্রাস করে খেয়েছে: রাশেদ প্রধান
সরকারের স্বৈরাচার, ফ্যাসিস্ট হওয়ার জন্য যা যা উপাদান প্রয়োজন বিএনপি তার সব প্রমাণ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেন, আমরা আর ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করতে চাই না। আমরা আওয়ামী লীগের প্রক্সি হিসেবে বিএনপিকে চাই না। এক জুলাই গেছে আরেক জুলাই আসতে যাচ্ছে। আরও একটি অভ্যুত্থান করতে হবে। আবারও আজাদির বিজয় ছিনিয়ে আনতে হবে।
2026-04-06
সরকারি টাকায় ব্যক্তিগত জেট বিমান কিনে তোপের মুখে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম
সরকারি টাকায় ব্যক্তিগত জেট বিমান কিনে তোপের মুখে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম
2025-10-21
মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম সরকারি টাকায় ব্যক্তিগত ব্যবহারের জন্য বিলাসবহুল জেট বিমান কিনে তোপের মুখে পড়েছেন। পার্লামেন্টের বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এমপিরা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন এবং সে অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে তদন্তও শুরু হয়েছে। গত শনিবার (১৮ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে বলা হয়, নিজের এবং মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ব্যবহারের জন্য সম্প্রতি ২টি বিলাসবহুল গালফস্ট্রিম জি সেভেন জিরো জিরো জেট বিমান কেনার অনুমতি দিয়েছেন ক্রিস্টি। সেই বিমান ইতোমধ্যে এসে পৌঁছেছে এবং এই ২টি বিমানের মূল্য হিসেবে পরিশোধ করা হয়েছে মোট ১৭ কোটি ২০ লাখ ডলার। এর পুরোটাই সরকারি অর্থ।
হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে জবানবন্দি দিচ্ছেন সাবেক আইজিপি মামুন
হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে জবানবন্দি দিচ্ছেন সাবেক আইজিপি মামুন
2025-09-02
গতবছর জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জবানবন্দি দিচ্ছেন রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আজ মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১’র চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে ক্যামেরা ট্রায়ালে তিনি জবানবন্দি দিচ্ছেন বলে জানিয়েছে প্রসিকিউশন সূত্র। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এর পূর্বে সকালে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ১০ জুলাই ট্রাইব্যুনালে নিজের দায় স্বীকার করেন শেখ হাসিনার এই মামলায় স্বপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চান চৌধুরী মামুন। একইসঙ্গে নিজের সব দায় স্বীকার করেন।
 কলিং ভিসা: মালয়েশিয়ায় ২৪ লাখ ৬৭ হাজার কোটা খুলেছে
কলিং ভিসা: মালয়েশিয়ায় ২৪ লাখ ৬৭ হাজার কোটা খুলেছে
2025-08-21
বিদেশি শ্রমিক নিয়োগে কলিং ভিসার কোটা ৩১ ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। এই তথ্যটি গত মঙ্গলবার (১৯ আগস্ট) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল নিশ্চিত করেছেন। খবরটি মালয়েশিয়ার প্রায় সবকটি প্রধানধারার গণমাধ্যম প্রকাশ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কৃষি, বাগান ও খনি খাতসহ মোট ১৩টি উপখাতে বিদেশি শ্রমিক নিয়োগের আবেদন গ্রহণ করা হবে। এরমধ্যে সার্ভিস সেক্টরের হোলসেল অ্যান্ড রিটেল, ল্যান্ড ওয়্যারহাউস, সিকিউরিটি গার্ডস, মেটাল অ্যান্ড স্ক্রাপ ম্যাটেরিয়ালস, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো এবং বিল্ডিং ক্লিনিং খাতে শ্রমিক নিয়োগের সুযোগ থাকছে। তিনি আরও বলেন, নির্মাণখাত অর্থাৎ কনস্ট্রাকশন সেক্টরে নিয়োগ কেবল সরকারি প্রকল্পে সীমাবদ্ধ থাকবে, আর উৎপাদন (ম্যানুফ্যাক্টর) খাতে অগ্রাধিকার দেওয়া হবে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (এমআইডিএ) এর আওতাধীন নতুন বিনিয়োগকে।