রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তমা মির্জা
দেশের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা অবশেষে মুখ খুললেন পরিচালক রায়হান রাফীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার বিষয়ে।
চলচ্চিত্র অঙ্গনে বেশ কয়েক বছর ধরেই তমা মির্জা ও রায়হান রাফীর প্রেমের সম্পর্ক ‘ওপেন সিক্রেট’ হিসেবে পরিচিত ছিল। পারিবারিক আয়োজন থেকে শুরু করে বিদেশ ভ্রমণ—বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে দেখা যেত।
তবে সম্প্রতি তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। এই নিয়ে এতদিন কেউই প্রকাশ্যে কিছু না বললেও, এক অনুষ্ঠানে সরাসরি প্রশ্নের মুখে বিষয়টি পরিষ্কার করেন তমা মির্জা।