আর্কাইভ
লগইন
হোম
সিরিজ
পাকিস্তানে খেলার ছাড়পত্র পেলেন বাংলাদেশি যেসকল ক্রিকেটাররা
আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে সুযোগ পেয়েছেন বাংলাদেশের পাঁচ তারকা ক্রিকেটার। তাদের খেলার এনওসি (অনাপত্তি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা লিগটিতে খেলতে পারবেন ১২ এপ্রিল পর্যন্ত। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের মাটিতে ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড। তার আগেই পাকিস্তান থেকে ফিরতে হবে মোস্তাফিজ-রিশাদদের। পিএসএলে এবারের আসরে সরাসরি চুক্তিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। একই দলে খেলবেন পারভেজ হোসেন ইমন। নিলামে দল পান রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন।
2026-03-20
জাকের অধিনায়ক: আফগান সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা
জাকের অধিনায়ক: আফগান সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা
2025-09-28
টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে এই ফরম্যাটের নিয়মিত অধিনায়ক লিটন দাসকে পাওয়া যাবে না, সে খবর আগেই পাওয়া গিয়েছিল। অবশেষে এই সিরিজের জন্য বাংলাদেশ চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতেই সেই খবরের সত্যতা মিলেছে। লিটনের অনুপস্থিতিতে সিরিজে বাংলাদেশের নেতৃত্বে থাকছেন জাকের আলী। লিটন ছিটকে যাওয়ায় কপাল খুলেছে সৌম্য সরকারের। অধিনায়কের বদলে তাকে নেওয়া হয়েছে স্কোয়াডে। এতে করে ৯ মাসের বেশি সময় পর টি-টোয়েন্টি দলে ফিরলেন বাঁহাতি ব্যাটার। সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটাউনে ম্যাচ খেলেছেন। আর সবমিলিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে।
সাকিবের রেকর্ড ভেঙে মাহমুদউল্লাহর রেকর্ড ছুঁলেন লিটন দাস
সাকিবের রেকর্ড ভেঙে মাহমুদউল্লাহর রেকর্ড ছুঁলেন লিটন দাস
2025-09-04
নেদারল্যান্ডস সিরিজ শেষ হয়েছে। এই সিরিজটা বেশ ভালো কেটেছে বাংলাদেশের। তবে সবচেয়ে বেশি ভালো কেটেছে লিটন দাসের। তার ব্যাট হাতে পারফর্ম্যান্সই বাংলাদেশকে দিয়েছে জয়ের টনিক। তাই সিরিজ জেতার পর সেরা খেলোয়াড়ের পুরস্কারটা গেল তার হাতে। তবে লিটন দাস এই সিরিজে যেমন খেলেছেন, তাতে তিনি ভেঙে দিয়েছেন একাধিক রেকর্ডও। তিনি ভেঙে দিয়েছেন সাকিব আল হাসানের রেকর্ড। এরপর তিনি ছুঁয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদের আরও এক রেকর্ডও। অথচ আগের সিরিজেই ব্যাট হাসছিল না তার। এশিয়া কাপের আগে যা শঙ্কাও সৃষ্টি করেছিল। তবে তা এখন অতীত। তিন ম্যাচে ১৪৫ রান নিয়ে তিনি বনে গেছেন সিরিজ সেরা।