আর্কাইভ
লগইন
হোম
বৃত্তি
মাদ্রাসা শিক্ষার্থীদের বৃত্তি: তথ্য হালনাগাদের সময় বাড়লো
দেশের ৩টি সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসায় অধ্যয়নরত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্যের ভুল সংশোধন ও নতুন তথ্য হালনাগাদের সময়সীমা আগামী ০৫ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়, আগামী ০৫ মার্চ বিকেল ৫টার মধ্যে নির্ধারিত সফটওয়্যারে তথ্য এন্ট্রি সম্পন্ন করতে হবে। অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, রাজস্ব খাতভুক্ত সকল ধরনের বৃত্তির অর্থ ‘জিটুপি’ পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
3 ঘন্টা আগে