আর্কাইভ
লগইন
হোম
যুবলীগ
ইসমাইল চৌধুরী সম্রাটের ২০ বছরের কারাদণ্ড
অবৈধ সম্পদের মামলার সাবেক যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক দুই ধারায় ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এই রায় দেন। সংশ্লিষ্ট আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ফকির জাহিদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। যুক্তিতর্ক শুনানি শেষে গত ০৯ ফেব্রুয়ারি এই মামলা রায়ের পর্যায়ে আসে। সেদিন দুদকের তরফে কৌঁসুলি নুরে আলম যুক্তিতর্ক উপস্থাপন করে। আসামি পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি হয়নি।
6 দিন আগে
‘ঝটিকা’ মিছিল: যুবলীগ-নিষিদ্ধ ছাত্রলীগের ৫ সদস্য গ্রেফতার
‘ঝটিকা’ মিছিল: যুবলীগ-নিষিদ্ধ ছাত্রলীগের ৫ সদস্য গ্রেফতার
2025-04-21
ঢাকার যাত্রাবাড়ী ও শাহবাগে ‘ঝটিকা’ মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার (২০ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মো. হারুনুর রশিদ (৫৫), ছাত্রলীগের যাত্রাবাড়ী থানার ৫০ নাম্বার ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুর ইসলাম, ছাত্রলীগ কর্মী মো. জনি (২৮) ছাত্রলীগ কর্মী মো. বিল্লাল (২৩) ও যুবলীগ কর্মী মো. করিম (৪০)।