আর্কাইভ
লগইন
হোম
পুলিশ সুপার
ঈদের টানা ছুটিতে পর্যটকে টইটম্বুর কক্সবাজার সমুদ্রসৈকত
কক্সবাজার সমুদ্রসৈকত ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির টানা ছুটিতে পর্যটক ও দর্শনার্থীর সমাগমে লোকারণ্য হয়ে উঠেছে। গত শনিবার (ঈদের দিন) রাত থেকে পর্যটক আগমন শুরু হলেও, রোববার সকাল থেকে মূল সমুদ্রসৈকত, বেলাভূমি ও পর্যটনস্পটগুলো মানুষে মানুষের ভিড়ে পূর্ণ হয়ে উঠেছে। গতকাল সোমবার (২৩ মার্চ) সৈকতের সুগন্ধা, লাবণী ও কলাতলি পয়েন্টে  যতদূর চোখ যায়, মানুষ আর মানুষ দেখা যাচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই ছুটিতে ৭ লাখের বেশি পর্যটক কক্সবাজারে উপস্থিত থাকবেন এবং কয়েকশ কোটি টাকার বাণিজ্য হবে। গত শনিবার রাত ও রোববার সকালে হালকা বৃষ্টি পর্যটক-দর্শনার্থীদের কিছুটা ভোগান্তিতে ফেললেও সাগরপ্রেমীরা থেমে থাকেননি।
2026-03-24
চট্টগ্রামে এএসপি পলাশ নিজের মাথায় গুলি আত্মহত্যা করেছেন
চট্টগ্রামে এএসপি পলাশ নিজের মাথায় গুলি আত্মহত্যা করেছেন
2025-05-07
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার র‍্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে কর্মরত স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহা অফিস কক্ষে নিজের ব্যবহৃত পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন। আজ বুধবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে। এসময় তার রুম থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, পলাশ সাহা ৩৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। আগে পুলিশের বিশেষ শাখায় (এসবি) ছিলেন তিনি। সর্বশেষ র‍্যাব-৭-এ এএসপি হিসেবে কর্মরত ছিলেন। পলাশ সাহার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশি গ্রামে।