আর্কাইভ
লগইন
হোম
প্ল্যাটফর্ম
হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: ডিভাইস বদলালেও হারাবে না চ্যাট
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ দীর্ঘদিনের একটি বড় সমস্যার সমাধান নিয়ে এসেছে। নতুন আপডেটে এখন সহজেই আইফোন থেকে অ্যান্ড্রয়েডে চ্যাট ট্রান্সফার করা যাবে। আইফোন থেকে অ্যান্ড্রয়েডে চ্যাট ট্রান্সফার এখন সহজ মার্চ মাসের সর্বশেষ আপডেটে এমন একটি ফিচার যুক্ত হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই তাদের চ্যাট হিস্ট্রি এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে ট্রান্সফার করতে পারবেন। আগে আইওএস থেকে অ্যান্ড্রয়েডে গেলে অনেক সময় চ্যাট হারানোর ঝুঁকি থাকত, যা এখন আর থাকবে না।
1 দিন আগে
ফেসবুক প্রোফাইল ছবিতে অ্যানিমেশন যোগ করবেন কিভাবে?
ফেসবুক প্রোফাইল ছবিতে অ্যানিমেশন যোগ করবেন কিভাবে?
2026-02-14
বর্তমানে স্থির প্রোফাইল ছবির যুগ শেষের পথে। ফেসবুকে এখন প্রোফাইল ছবিও নড়বে, হাসবে, এমনকি হাত নাড়ার মতো অ্যানিমেশনও দেখা যাবে। মেটা এআই–চালিত নতুন সুবিধায় ব্যবহারকারীরা নিজেদের ছবি কয়েক সেকেন্ডেই জিআইএফ–ধাঁচের চলমান রূপে বদলে নিতে পারবেন। এই ফিচারে আগে থেকেই কিছু অ্যানিমেশন রাখা হয়েছে—যেমন ওয়েভ, কনফেটি, পার্টি হ্যাট, হার্ট ইত্যাদি। ব্যবহারকারীর অনুভূতি বা উপলক্ষ্য অনুযায়ী ছবি সাজানোর সুযোগ থাকছে। ভবিষ্যতে ঋতুভিত্তিক ও বিশেষ দিবস ঘিরেও নতুন অ্যানিমেশন যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে মেটা প্ল্যাটফর্ম।
শুক্রবার আত্মপ্রকাশ করবে ‘জনযাত্রা’ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম
শুক্রবার আত্মপ্রকাশ করবে ‘জনযাত্রা’ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম
2026-01-14
কয়েকটা দিন পরেই ‘জনযাত্রা’ নামে নতুন একটি রাজনৈতিক প্লাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। ধর্মনিরপেক্ষ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য সামনে রেখে নতুন এই রাজনৈতিক প্লাটফর্ম গঠনে যুক্ত হচ্ছেন-বিভিন্ন মতাদর্শের তরুণ, ছাত্রনেতা,বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর ব্যক্তিরাসহ জুলাই গণ-অভ্যুত্থানের বিল্পবী নেতারা। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা অনেক শীর্ষ নেতারাও এ ‘জনযাত্রা’য় সম্পৃক্ত হচ্ছেন। সংশ্লিষ্টদের বক্তব্য, নতুন এই রাজনৈতিক প্লাটফর্মটি বিকল্প রাজনৈতিক মঞ্চ হিসেবে কাজ করবে। সম্পূর্ণ স্বচ্ছতা বজায় থাকবে দলে, এবং এখানে উপর থেকে কেউ ছড়ি ঘোরাবে না।