আর্কাইভ
লগইন
হোম
গুলিবিদ্ধ
ভারতে বসে দুবাইয়ের ভিডিও বানিয়েছিলেন খুনী ফয়সাল
বাংলাদেশর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে আজ রোববার (২২ মার্চ) সকালে বিধাননগর আদালতে তোলা হয়। ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে আদালত তাদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। একইসঙ্গে আদালত জানায় কারাগারে তাদের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি জিজ্ঞাসাবাদ করতে পারে। রিমান্ড শেষ হওয়ার পর সকালে প্রথমে তাদের বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় শারীরিক পরীক্ষার জন্য। সেখান থেকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়।
2026-03-22
আজ সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক ইনকিলাব মঞ্চের
আজ সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক ইনকিলাব মঞ্চের
2025-12-15
হাদি’র ওপর হামলার ঘটনায় সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। গতকাল রোববার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। আজ কেন্দ্রীয় শহীদ মিনারে এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে যোগ দেবে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে শহীদ মিনারে একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ কর্মসূচির ডাক দিয়েছে তারা। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, ‘সোমবার (১৫ ডিসেম্বর) ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে শহীদ মিনারে একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে ভারতপন্থি কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। শহীদ মিনার থেকে ভারতীয় আগ্রাসন ও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা দেশপ্রেমিক সব রাজনৈতিক দলকে সেই সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
হাদির ওপর হামলাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বললেন প্রধান নির্বাচন কমিশনার
হাদির ওপর হামলাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বললেন প্রধান নির্বাচন কমিশনার
2025-12-15
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে যে কোনো ধরনের সংশয় ও দুশ্চিন্তা দূর করার আহ্বান জানিয়েছেন। নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝেমধ্যে দুই একটা খুন খারাবি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি।আজ সোমবার (১৫ ডিসেম্বর) গুলশানে এক অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি।
‘হাদিকে খুনের চেষ্টাকারীর সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছিল’: জুমা
‘হাদিকে খুনের চেষ্টাকারীর সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছিল’: জুমা
2025-12-14
গুলিতে আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি। এখন তিনি লাইফ সাপোর্টে আছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। তবে তাকে হত্যার চেষ্টা করেছে যারা, সেই তাদের সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছিল। এমনটাই দাবি করেছেন ইনকিলাব মঞ্চের কর্মী ও ডাকসু সদস্য ফাতিমা তাসনিম জুমা। তিনি সম্প্রতি একটি ফেসবুক পোস্টে এমন দাবি করেন। ঘটনার দুই দিন হতে চলেছে, তবে এখনও হত্যাকারীকে ধরতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এখানে তাদের সদিচ্ছার অভাব দেখতে পাচ্ছেন জুমা। তিনি বলেন, ‘যে আসামী অলরেডি একবার গ্রেপ্তার হয়েছে তার সকল তথ্য সংস্থাগুলোর কাছে আছে। তবুও তাকে চিহ্নিত করতে পারছেনা, আঁটকাতে পারছেনা এইটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়।’