Tuesday, March 03, 2026
২৭.৪°C
আর্কাইভ
English
বাংলা
লগইন
সব খবর
প্রধান সংবাদ
জাতীয়
রাজনীতি
বাংলাদেশ
আন্তর্জাতিক
অর্থনীতি
আইন-আদালত
খেলাধুলা
বিনোদন
শিক্ষা
স্বাস্থ্যসেবা
তথ্য-প্রযুক্তি
লাইফস্টাইল
গণমাধ্যম
পর্যটন
প্রবাস
অপরাধ
দুর্ঘটনা
জব কর্ণার
অনুসন্ধান
সর্বশেষ সংবাদ
হোম
ক্ষয়ক্ষতি
ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় পৌঁছেছেন
এক রাষ্ট্রীয় সফরে সকালে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। ড্রুকএয়ারের একটি ফ্লাইটে ভুটানের প্রধানমন্ত্রী আজ শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতা সংক্ষিপ্ত বৈঠক করেন। সেখানে প্রধানমন্ত্রী তোবগে গতকাল শুক্রবারের ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির বিষয়ে জানতে চান এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বৈঠকের পর প্রধানমন্ত্রী তোবগেকে সাময়িক সালাম মঞ্চে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে ১৯ বার তোপধ্বনি এবং গার্ড অব অনার দেওয়া হয়।
2025-11-22