আর্কাইভ
লগইন
হোম
হাসপাতাল
গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ জন
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ফ্লাইওভারে বাস-ট্রাকের সংঘর্ষে আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩ জন হয়েছে। গতকাল রোববার (০৫ এপ্রিল) সন্ধ্যায় নগরীর কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর বাস ও ট্রাকের সংঘর্ষে ঐ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কোনাবাড়ি থানাধীন কালের ভিটা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা নাজিম উদ্দিন রুহানী (৪০), টাঙ্গাইলের বাসুদেবপুর এলাকার আবুবক্করের ছেলে সাদ্দাম হোসেন (৩০) ও রাজশাহী জেলার চারঘাট উপজেলার শিমুল নাহার (২০)। গাজীপুর মহানগর পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার এসএম শফিকুল ইসলাম ৩ জনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
2 ঘন্টা আগে
আদালতের নির্দেশ পেলে হাসপাতালে নেওয়া হবে ইমরান খানকে: পাকিস্তান সরকার
আদালতের নির্দেশ পেলে হাসপাতালে নেওয়া হবে ইমরান খানকে: পাকিস্তান সরকার
2026-02-26
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেছেন, আদালত নির্দেশ দিলে কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করা যেতে পারে। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) ক্যাপিটাল টক অনুষ্ঠানে তিনি জানান, রাওয়ালপিন্ডির সেন্ট্রাল জেলে ৫ সদস্যের একটি মেডিকেল বোর্ড দুই দফা ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করেছে। চিকিৎসা নিয়ে পিটিআই সন্তুষ্ট না হলে তারা যেন সুপ্রিম কোর্টে যায় বলেও মন্তব্য করেন তিনি।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত
2026-02-16
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। সেখানে তার অস্ত্রোপচার চলছে। গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ফেসবুকে এক পোস্টে অসুস্থতার খবর জানিয়ে ভক্তদের কাছে দোয়াও চেয়েছেন এই অভিনেত্রী। তানিয়া বৃষ্টি লেখেন ‘আমাদের সবার প্রিয় তানিয়া বৃষ্টি বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থ। এ মুহূর্তে তার সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসা প্রয়োজন। অনুরোধ করছি শুটিং বা কাজ–সংক্রান্ত বিষয়ে আপাতত ফোনকল/খুদে বার্তা দিয়ে বিরক্ত না করার জন্য। সুস্থ হয়ে উঠলে ইনশাআল্লাহ নিজে থেকেই সবাইকে জানানো হবে।  আপনাদের দোয়া ও ভালোবাসাই এখন সবচেয়ে বড় শক্তি’।
সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩১ জন
সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩১ জন
2026-02-15
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে সারাদেশে ৩১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন রয়েছেন।