আর্কাইভ
লগইন
হোম
হামাস
ইরানকে প্রতিবেশী দেশে হামলার ব্যাপারে যে বার্তা দিল হামাস
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এক বিবৃতিতে ইরানকে প্রতিবেশী দেশগুলোতে হামলা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে হামাসের এই অবস্থানকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। হামাস তাদের বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করেছে, আন্তর্জাতিক আইন ও নিয়ম মেনে সম্ভাব্য সকল উপায়ে মার্কিন ও ইসরাইলি আগ্রাসনের জবাব দেওয়ার পূর্ণ অধিকার ইরানের রয়েছে। তবে এই পাল্টা জবাব যেন কোনোভাবেই পার্শ্ববর্তী দেশগুলোর জন্য ক্ষতির কারণ না হয়, সেদিকে লক্ষ্য রাখার অনুরোধ জানিয়েছে তারা।
22 ঘন্টা আগে
ফিলিস্তিনি বন্দিকে নির্যাতনের ভিডিও ফাঁস: ইসরাইলি সাবেক জেনারেল গ্রেফতার
ফিলিস্তিনি বন্দিকে নির্যাতনের ভিডিও ফাঁস: ইসরাইলি সাবেক জেনারেল গ্রেফতার
2025-11-04
এক ফিলিস্তিনি বন্দির ওপর ভয়াবহ নির্যাতনের ভিডিও ফাঁসের ঘটনায় গ্রেফতার হয়েছেন ইসরাইলি সেনাবাহিনীর সাবেক প্রধান আইন কর্মকর্তা মেজর জেনারেল ইফাত টোমের-ইয়েরুশালমি। ফাঁস হওয়া ঐ ভিডিওতে দক্ষিণ ইসরাইলের  তেইমান সামরিক ঘাঁটিতে এক ফিলিস্তিনি বন্দির ওপর ভয়াবহ নির্যাতনের চিত্র দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। টোমের-ইয়েরুশালমি গত সপ্তাহে সামরিক অ্যাডভোকেট জেনারেল পদ থেকে পদত্যাগ করেন। তিনি বলেন, ভিডিও ফাঁসের সম্পূর্ণ দায়ভার তিনি নিচ্ছেন। পদত্যাগের দুইদিন পর গত রোববার (০২ নভেম্বর) তাকে তেল আবিবের উত্তরে একটি সমুদ্রসৈকত থেকে পুলিশ আটক করা হয়।
হামাসের কড়া হুঁশিয়ারি ইসরাইলকে
হামাসের কড়া হুঁশিয়ারি ইসরাইলকে
2025-10-30
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইল গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে, আর এই অবস্থায় তারা নীরব থাকবে না।  একইসঙ্গে চলমান এই আগ্রাসনের জন্য দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে সশস্ত্র সংগঠনটি। সংবাদমাধ্যম আল মায়াদিন বলছে, হামাস নিশ্চিত করেছে যে প্রতিরোধ বাহিনী ইসরাইলকে নতুন কোনো হুমকি চাপিয়ে দিতে দেবে না। সংগঠনটি সতর্ক করে দিয়েছে, সাম্প্রতিক হামলাগুলো গাজা যুদ্ধবিরতি চুক্তির মারাত্মক লঙ্ঘন। গতকাল বুধবার (২৯ অক্টোবর) এক সরকারি বিবৃতিতে হামাস জানায়, গাজা উপত্যকায় ইসরাইলের চলমান আগ্রাসন স্পষ্টভাবে প্রমাণ করে যে, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে শারম আল-শেখে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে ভেঙে দিতে চায়। হামাস দখলদার বাহিনীকে এই বিপজ্জনক পরিস্থিতি ও এর পরিণতির জন্য সম্পূর্ণভাবে দায়ী করে সতর্ক করে বলেছে, ইসরাইলের অব্যাহত আগ্রাসন দূর্বল যুদ্ধবিরতি চুক্তিটিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সংগঠনটি জানিয়েছে, গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলো ঐক্যবদ্ধ এবং চুক্তির শর্তাবলীর প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ, তবে ইসরাইলকে সামরিক শক্তির মাধ্যমে স্থিতাবস্থা পরিবর্তনের সুযোগ দেওয়া হবে না।
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আবার ইসরাইলি হামলা, নিহত ৩৭
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আবার ইসরাইলি হামলা, নিহত ৩৭
2025-10-29
ফিলিস্তিনের গাজা জুড়ে ইসরাইলি সেনাবাহিনীর নতুন হামলায় ১৬ শিশুসহ অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলা হামাসের সঙ্গে কার্যকর যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে দাবি করা হচ্ছে। গাজার বিভিন্ন হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, গতকাল মঙ্গলবারের এই হামলায় মূলত আবাসিক ভবনগুলো লক্ষ্যবস্তু করা হয়। আজ বুধবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রেস টিভি। এর পূর্বে গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানায়, প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৩০ জন, তবে আহতের সংখ্যা কয়েক ডজন ছাড়িয়েছে। সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, আমাদের উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপের নিচ থেকে নিহত ও আহতদের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।