আর্কাইভ
লগইন
হোম
সড়ক দুর্ঘটনা
বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২
রাজধানীর বনানীতে সড়ক ভবনের সামনে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে (ডিভাইডার) উঠে গেছে। এতে চাপা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে মহাখালী থেকে উত্তরাগামী ভূঁইয়া পরিবহনের ঐ বাস এই দুর্ঘটনার কবলে পড়ে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ গণমাধ্যমকে বলেন, নিহত দুইজন রোড ডিভাইডারের সঙ্গে কাজ করছিলেন বলে জানতে পেরেছি। বাসটি আরেকজন পথচারীকে বাঁচাতে গিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দেয়। এতে ঐ দুইজন চাপা পড়ে প্রাণ হারান। তবে প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি ওসি।
1 দিন আগে
দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২
দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২
2026-03-29
দিনাজপুর জেলার বিরামপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্ততঃ দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্ততঃ ৬ জন। আজ রোববার (২৯ মার্চ) ভোর ৫টার দিকে দিনাজপুর-গাইবান্ধা মহাসড়কের বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পঞ্চগড় থেকে ঢাকাগামী ‘হেরিটেজ ট্যুর অ্যান্ড ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রী নিহত হন। দুর্ঘটনায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি মোশারফ হোসেন বাবু (৫৮)। নিহতের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আড়িখাল এলাকায়। অপর নিহত ব্যক্তির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
কুমিল্লার বরুড়ায় মোটরসাইকেলে স্ত্রীর বোরকা পেঁচিয়ে দুর্ঘটনা, স্বামী নিহত
কুমিল্লার বরুড়ায় মোটরসাইকেলে স্ত্রীর বোরকা পেঁচিয়ে দুর্ঘটনা, স্বামী নিহত
2026-03-28
কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় মোটরসাইকেলের চাকায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবুর রহমান নামে এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৭ মার্চ) বিকালে উপজেলার গালিমপুর ইউনিয়নের খামারবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান কুমিল্লার শিকারপুর যাত্রাপুর গ্রামের বাসিন্দা। এই ঘটনায় তার স্ত্রী ফারজানা আক্তার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্বজনরা বলেন, চলন্ত অবস্থায় মোটরসাইকেলের পেছনের চাকায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে গেলে গাড়িটি মুহূর্তেই নিয়ন্ত্রণ হারায়। এতে আরোহী স্বামী ও স্ত্রী দুজনেই ছিটকে পড়লে ঘটনাস্থলেই হাবিবুর রহমানের মৃত্যু হয়। স্থানীয়রা ফারজানা আক্তারকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।