প্যারিসে বাংলাদেশি নাগরিক পরিষদের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত
ফান্সের রাজধানী প্যারিসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশি নাগরিক পরিষদ, ফ্রান্স।
গত রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় গার দ্য নর্দ’র একটি অভিজাত রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাধীনতার চেতনা ধারণ করে জাতীয় উন্নয়নে প্রবাসীদের সম্মিলিত ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়।
সংগঠনের সভাপতি আবুল খায়ের লস্করের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইব্রাহীম ভুঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট মনোয়ার পাটোয়ারী।