আর্কাইভ
লগইন
হোম
স্বর্ণের দাম
এবার বাড়লো স্বর্ণের দাম: ভরি ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা
বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব দেশের বাজারেও পড়েছে। গতকাল বুধবার (০১ এপ্রিল) ভরিতে ৩,২৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৪৭ হাজার ৯শ টাকা ছাড়িয়ে গেছে। গতকাল বুধবার নির্ধারিত ঐ দামে আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিক্রি হবে স্বর্ণ। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।
2 দিন আগে
টানা ষষ্ঠ দফায় বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা
টানা ষষ্ঠ দফায় বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা
2026-03-02
বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৫,৪২৪ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।  স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। আজ সোমবার (০২ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 
টানা ৩ দফায় বাড়লো স্বর্ণের দাম, প্রতিভরি ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা
টানা ৩ দফায় বাড়লো স্বর্ণের দাম, প্রতিভরি ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা
2026-02-28
আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৪,৩৭৪ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা।  স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আবারো বেড়েছে স্বর্ণের দাম: ভরি ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা
আবারো বেড়েছে স্বর্ণের দাম: ভরি ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা
2026-02-23
বিশ্ব বাজারে স্বর্ণের দাম বাড়ার ফলে দেশের বাজারেও বেড়েছে দাম। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভরিতে ২,২১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।  বাজুস বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সমন্বয় করে কার্যকর করা  বিক্রি হবে স্বর্ণ।  বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা (যা রোববার ছিল ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা)।