আর্কাইভ
লগইন
হোম
সৌদি আরব
মাত্র সাড়ে ১৩ লাখ টাকায় বিক্রি হচ্ছে বিশ্বকাপ ফাইনালের টিকিট!
আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের মাঠের লড়াই শুরুর আগেই উত্তাপ ছড়াচ্ছে টিকিটের দাম। ৪৮টি দল চূড়ান্ত হওয়ার পর গতকাল থেকে শুরু হয়েছে বিশ্বকাপের সর্বশেষ টিকিট বিক্রির উইন্ডো। আর নতুন এই ধাপে টিকিটের দাম বাড়ানো হয়েছে অবিশ্বাস্য হারে। বিশেষ করে ফাইনাল ম্যাচের শীর্ষ ক্যাটাগরির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১০,৯৯০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৩ লাখ টাকা। গতকাল বুধবার (০১ এপ্রিল) থেকে শুরু হওয়া এই বিক্রয় উইন্ডোতে দেখা গেছে, মোট ১০৪টি ম্যাচের মধ্যে ৪০টি ম্যাচের দাম আগের তুলনায় অনেক বেড়েছে। গত ডিসেম্বরে ড্রয়ের পর যখন টিকিট বিক্রি হয়েছিল, তখন ফাইনালের শীর্ষ ক্যাটাগরির টিকিটের দাম ছিল ৮,৬৮০ ডলার। অর্থাৎ কয়েক মাসের ব্যবধানে দাম বেড়েছে ২,০০০ ডলারেরও বেশি।
2 দিন আগে
অবশেষে সৌদি আরব থেকে দেশে ফিরলেন মুশফিকুর রহিম
অবশেষে সৌদি আরব থেকে দেশে ফিরলেন মুশফিকুর রহিম
2026-03-02
সৌদি আরবে পবিত্র উমরাহ পালন শেষে দেশে ফেরার পথে অনাকাঙ্ক্ষিত জটিলতায় পড়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির প্রভাবে আকাশপথ সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকে থাকতে হয় তাকে। তবে সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন এই তারকা ব্যাটার। আজ সকাল ১০টার দিকে ঢাকায় অবতরণ করেন তিনি। প্রথম পরিকল্পনা অনুযায়ী গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তার দেশে ফেরার কথা ছিল। উমরাহ শেষে দুবাই হয়ে ঢাকায় ফেরার কথা থাকলেও ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আঞ্চলিক আকাশপথে জটিলতা তৈরি হয়। দুবাই পৌঁছানোর পর তার বহনকারী ফ্লাইটটি পুনরায় জেদ্দায় ফিরিয়ে নেওয়া হয়। ফলে সৌদি আরবেই অবস্থান করতে বাধ্য হন তিনি।
১৬০ বছরেও কেউ যা করতে পারেনি, সেই বিশ্বরেকর্ড গড়লেন রোনালদো
১৬০ বছরেও কেউ যা করতে পারেনি, সেই বিশ্বরেকর্ড গড়লেন রোনালদো
2026-02-22
আবারও সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে ম্যাচের নায়ক হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল হাজেমের বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে তিনি করেন জোড়া গোল। দলের জয়ে তার ভূমিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ। এই দুই গোলের মাধ্যমে নতুন ইতিহাস গড়লেন এই পর্তুগিজ তারকা। এমন এক ইতিহাস যা ফুটবলের ১৬০ বছরের ইতিহাসে আর কেউ গড়তে পারেননি। ৩০ বছর বয়স পার করার পর তিনি করেছেন ৫০১ গোল। ফুটবল ইতিহাসে এর আগে কেউ এই মাইলফলকে পৌঁছাতে পারেননি। সব মিলিয়ে রোনালদোর ক্যারিয়ার গোল এখন ৯৬৫। হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকে পৌঁছাতে তার দরকার আর ৩৫ গোল। গৌরবময় ক্যারিয়ারে তিনি খেলেছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, স্পোর্টিং সিপি এবং আল নাসরের হয়ে। প্রতিটি ক্লাবেই তিনি রেখে গেছেন নিজের ছাপ। বিশ্ব ফুটবলে তিনি এখন এক আইকন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
2026-02-22
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সময় সরকার গঠন ও দেশের প্রধানমন্ত্রী হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা জানান সৌদি রাষ্ট্রদূত। সৌদি যুবরাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তাও পৌছে দেন তিনি। সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। মূলতঃ সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আর্থ সামাজিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সৌদি রাষ্ট্রদূত। এর আগে, সকাল ৯টার দিকে সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগে অফিস করতে আসেন তারেক রহমান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।