আর্কাইভ
লগইন
হোম
সিরিয়া
সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করছে মার্কিন যুক্তরাষ্ট্র
এবার সিরিয়া থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে সিরিয়ায়। এই ঘাঁটিগুলো ‍তৈরি করা হয়েছিল এক যুগ আগে আইএসের উত্থানের সময়। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সময় সিরিয়ায় শুরু হওয়া গৃহযুদ্ধের মধ্যেই ২০১৪ সালে উত্থান ঘটে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর। উত্থানের অল্প সময়ের মধ্যেই সিরিয়া ও ইরাকের বিস্তৃত ভূখণ্ড দখল করে নিজেদের আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করে আইএস। আইএস-কে দমনের জন্য সে সময় সিরিয়ায় সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। বিগত ২০১৪ সালে আইএসের উত্থানের পর সিরিয়ায় ২ হাজার সেনা পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। বর্তমানে বিভিন্ন ঘাঁটিতে প্রায় ১,০০০ মার্কিন সেনা রয়েছেন। তাদের সবাইকে শীঘ্রই ধাপে ধাপে প্রত্যাহার করে আনা হবে।
2 দিন আগে
‘শিশু হত্যা বন্ধ করুন’ : সুপার কাপে উয়েফার বার্তা
‘শিশু হত্যা বন্ধ করুন’ : সুপার কাপে উয়েফার বার্তা
2025-08-14
ইতালির উদিনেতে পিএসজি ও টটেনহ্যামের মধ্যকার সুপার কাপ ফাইনালের আগে অনন্য দৃশ্যের দেখা মিললো। ম্যাচ শুরুর মুহূর্তে ফিলিস্তিন, আফগানিস্তান, ইউক্রেন ও ইরাকের ৯ জন শরণার্থী শিশু মাঠে প্রবেশ করে একটি ব্যানার উন্মোচন করে, তাতে লেখা—‘শিশু হত্যা বন্ধ করুন, বেসামরিক হত্যা বন্ধ করুন’। উয়েফার এই পদক্ষেপ এসেছে সম্প্রতি ফিলিস্তিনি ফুটবল কিংবদন্তি সুলেইমান আল-ওবেইদের মৃত্যুকে ঘিরে সংস্থাটির দুর্বল প্রতিক্রিয়ার তীব্র সমালোচনার পর। ৪১ বছর বয়সী এই ‘ফিলিস্তিনি পেলে’ গাজা উপত্যকার দক্ষিণে মানবিক সহায়তার জন্য অপেক্ষমাণ বেসামরিক মানুষের ওপর ইসরায়েলি হামলায় নিহত হন। উয়েফা এক সংক্ষিপ্ত পোস্টে তাকে ‘অন্ধকার সময়েও অসংখ্য শিশুকে আশা দেওয়া প্রতিভা’ বলে উল্লেখ করলেও মৃত্যুর কারণ বা প্রেক্ষাপট জানায়নি। এ নিয়ে লিভারপুল তারকা মোহামেদ সালাহ তাতে ক্ষুব্ধ হয়ে সরাসরি প্রশ্ন তুলেছিলেন—‘বলতে পারবেন তিনি কিভাবে, কোথায়, কেন মারা গেছেন?’
ঈদ উপলক্ষ্যে লেবানন সীমান্ত খুলে দিল সিরিয়া
ঈদ উপলক্ষ্যে লেবানন সীমান্ত খুলে দিল সিরিয়া
2025-06-03
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ভ্রমণ ও পারিবারিক পুনর্মিলনের সুযোগ করে দিতে লেবাননের সঙ্গে সংযোগকারী আল-আরিদা সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দিয়েছে সিরিয়া। দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর এ সীমান্তপথ চালুর ঘোষণা দিয়েছে দেশটির ভূমি ও সমুদ্র বন্দর কর্তৃপক্ষ। গত ২০২৪ সালের নভেম্বরে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলি বিমান হামলার কারণে সীমান্তটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন তা সীমিত আকারে চালু করা হলেও, এটি দুই দেশের মধ্যে জনসাধারণের চলাচল ও বাণিজ্যিক যোগাযোগ পুনরুজ্জীবনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সিরিয়ার ভূমি ও সমুদ্র বন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, রিফ তারতুস অঞ্চলে অবস্থিত এই সীমান্ত ক্রসিংটি আবার চালু হচ্ছে।