আর্কাইভ
লগইন
হোম
সিঙ্গাপুর
বাংলাদেশিরা ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন
সমগ্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ এখন ৯৫তম। আগের সূচকে যা ছিল ৯৩তম। এই তালিকা অনুযায়ী ভিসামুক্ত প্রবেশাধিকার বা আগাম ভিসা ছাড়া এখন কতটি দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা? হেনলি অ্যান্ড পার্টনার্স-এর সম্প্রতি প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিয়ের তালিকায় দেখা গেছে, দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৫তম। প্রতিবেদন অনুসারে, নতুন তালিকায় বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া এখন বিশ্বের ৩৬টি দেশ ভ্রমণ করতে পারবেন।
2026-04-15
হাদির জন্য খাস দিলে দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
হাদির জন্য খাস দিলে দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
2025-12-18
সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জন্য সবার কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাদির জন্য দোয়া প্রার্থনা করেন। উপদেষ্টা বলেন, ‘আপনারা সবাই ওসমান হাদির জন্য খাস দিলে দোয়া করুন। যদি সবাই দোয়া করেন, হাদি নিশ্চয়ই ফিরে আসবেন। এখন তার জন্য দোয়া খুবই জরুরি।’ তিনি আরও বলেন, ‘জুমার নামাজে সবাই যেন তার জন্য দোয়া করেন।’ পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদেরও নিজ নিজ ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করার আহ্বান জানান তিনি।
‘হাদি না ফিরলে’ যা করবে ইনকিলাব মঞ্চ, আগাম কর্মসূচি ঘোষণা
‘হাদি না ফিরলে’ যা করবে ইনকিলাব মঞ্চ, আগাম কর্মসূচি ঘোষণা
2025-12-18
বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদি যদি না ফেরেন, তাহলে দেশ অচল করার কর্মসূচি ঘোষণা করেছে ইকিলাব মঞ্চ। শরীফ ওসমান হাদি চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে বলা হয়েছে- ‘ওসমান হাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করবার অনুমতি দেওয়া হয়েছে। আপনারা দোয়া করুন আল্লাহ যেনো তাকে হায়াতে তাইয়্যেবাহ নসীব করেন। আর ওসমান হাদী যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হয় সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। খুনীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করবো এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। খুনি যদি ভারতে পালিয়ে যায় সেক্ষেত্রে ভারত সরকারের সাথে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক ফেরত আনতে হবে।’
বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার: অর্থ উপদেষ্টা
বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার: অর্থ উপদেষ্টা
2025-12-15
গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির বিদেশে চিকিৎসায় যত টাকা খরচ হবে সব সরকার দিবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ সন্তোষজনক। এটি আরও স্থিতিশীল হবে। বিদেশে নিয়ে ওসমান হাদির চিকিৎসার জন্য যত টাকা লাগবে, তা অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেবে। নির্বাচনি ব্যয় নিয়ে কোনো সমস্যা হবে না জানিয়ে তিনি আরও বলেন, আগামী নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে।