আর্কাইভ
লগইন
হোম
সালমান খান
শাহরুখ-সালমানের জন্মদিনে কী উপহার নিয়ে যান অতিথিরা?
বলিউডের তারকাদের জন্মদিন মানেই আড়ম্বরপূর্ণ উদযাপন। এর সঙ্গে বিলাসিতায় মোড়া পার্টি তো থাকেই। এমনটিই সবার ধারণা। তবে বাস্তবে তা নাকি একেবারেই উল্টো। এমনটাই জানালেন প্রযোজক একতা কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শাহরুখ খান, সালমান খানের মতো সুপারস্টারদের জন্মদিনের পার্টিতে অতিথিরা সাধারণত কোনও উপহার নিয়ে যান না।
2026-04-16
সালমানের জন্মদিনের শুভেচ্ছাতে যা বললেন সাবেক প্রেমিকা ক্যাটরিনা
সালমানের জন্মদিনের শুভেচ্ছাতে যা বললেন সাবেক প্রেমিকা ক্যাটরিনা
2025-12-28
একসময়ে বলিউডে আলোচিত জুটি ছিলেন সালমান খান-ক্যাটরিনা কাইফ। পর্দার রসায়ন ছাপিয়ে একসময় বাস্তবেও প্রেমের রূপ নিয়েছিল এই তারকা জুটির। তাদের সেই প্রেম নিয়ে সামাজিক মাধ্যমে কম চর্চা হয়নি। এমনকি একসময় গুঞ্জন উঠেছিল— এই জুটি বুঝি বিয়ের পিঁড়িতেই বসছেন! তবে সময়ের ব্যবধানে সেই প্রেমের ইতি ঘটে। অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এখন অভিনেতা ভিকি কৌশলের স্ত্রী এবং এক সন্তানের জননী। জীবন বদলে গেলেও সাবেক প্রেমিকের প্রতি সম্মান আর সৌজন্যবোধ যে এখনো অটুট, তা আবারও প্রমাণ করলেন ক্যাটরিনা। ভাইজানখ্যাত অভিনেতা সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) ছিল ভাইজানের ৬০ বছরে পদার্পণ। প্যানভেলের ফার্মহাউসে গত শুক্রবার (২৬ ডিসেম্বর) মধ্যরাতে ৬০তম জন্মদিন উদযাপন করেন সালমান খান। আয়োজন ছিল একেবারেই জমকালো ও রাজকীয়। সালমানের পরিবারের সদস্য ছাড়াও সেখানে ছিলেন বলিউডের একাধিক তারকা।
সামনে সালমান খানের দুঃসময়, ছুটবেন শাহরুখ খান!
সামনে সালমান খানের দুঃসময়, ছুটবেন শাহরুখ খান!
2025-11-20
আসন্ন ২০২৬ সালটি নাকি বলিউড ভাইজান সালমান খানের সময়টি ভালো যাবে না। স্বাস্থ্য ও সিনেমায় বড় ধাক্কার সম্ভাবনা, অন্যদিকে ভাগ্য খুলবে শাহরুখ খানের। বলিউডের এই দুই নায়ক সম্পর্কে একটি নতুন জ্যোতিষশাস্ত্র-ভিত্তিক ভবিষ্যদ্বাণী সামাজিকমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। জ্যোতিষী সুশীল কুমার সিঙের একটি পডকাস্টের ভিডিও ক্লিপ অনলাইনে ছড়িয়ে পড়ার পরই এই আলোচনা শুরু হয়েছে। ঐ পডকাস্টে জ্যোতিষি দাবি করেছেন, ২০২৬ সাল এই দুই অভিনেতার জন্য একেবারে বিপরীত ভাগ্য বয়ে আনবে। শাহরুখ খান পেশাগতভাবে আরও সাফল্য পাবেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে সালমান গুরুতর সমস্যার সম্মুখীন হতে পারেন। শরীর-স্বাস্থ্য আরও ভেঙে যাবে,সিনেমাতেও মিলবে না কোনও সাফল্য! সঙ্গে বহুদিন ধরেই বাইরের শত্রুদের প্রাণে মারার হুমকি তাকে দুঃশ্চিন্তায় রেখেছে।