আর্কাইভ
লগইন
হোম
সংগীত
৭ বছর পর ভক্তদের সুখবর দিলেন মার্কিন পপসম্রাজ্ঞী ম্যাডোনা
মার্কিন পপসম্রাজ্ঞী ম্যাডোনা ৬৭ বছর বয়সে তার নতুন স্টুডিও অ্যালবাম 'কনফেশনস অন এ ড্যান্স ফ্লোর: পার্ট ২' প্রকাশের ঘোষণার মাধ্যমে আবারও ভক্তদের নাচের ছন্দে ভাসাতে প্রস্তুত। পপসংগীতের রানী আবার ফিরছেন নাচের মঞ্চে। দীর্ঘ ৭ বছর পর নতুন অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন ম্যাডোনা। অ্যালবামটি নিয়ে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি করেছে। এটি হচ্ছে ২০০৫ সালের আইকনিক অ্যালবাম 'কনফেশনস অন এ ড্যান্স ফ্লোর '-এর সিক্যুয়াল। আর অ্যালবামটি আগামী ০৩ জুলাই ওয়ার্নার রেকর্ডসের অধীনে মুক্তি পেতে যাচ্ছে। ওয়ার্নার রেকর্ডসের এই অ্যালবামের মাধ্যমে প্রায় দুই দশক পর আবারও একসঙ্গে কাজ করছেন ম্যাডোনা ও প্রখ্যাত প্রযোজক স্টুয়ার্ট প্রাইস। এর আগের অ্যালবামের সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছিলেন স্টুয়ার্ট। সেই অ্যালবামের জনপ্রিয় গানগুলোর মধ্যে ছিল ‘হাং আপ’, ‘সরি’ ও ‘জাম্প’।
5 দিন আগে
বিটিভিতে দুই দশক পর বেবী নাজনীন
বিটিভিতে দুই দশক পর বেবী নাজনীন
2025-03-25
প্রায় দুই দশক পর বিটিভির অনুষ্ঠানে অংশ নিলেন জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন। শুক্রবার (২১ মার্চ) ঈদের জন্য নির্মিত একটি একক সংগীতানুষ্ঠানে পারফর্ম করেছেন।  ঐদিন সন্ধ্যা থেকে শনিবার (২২ মার্চ) ভোর ৪টা পর্যন্ত রেকর্ড করা হয় ‘প্রিয়তম একটু শোনো’ শিরোনামে একক সংগীতানুষ্ঠানের ৮টি গান। অনুষ্ঠানে তিনি গেয়েছেন ‘দু’ চোখে ঘুম আসে না’, ‘কাল সারারাত’, ‘মধুচন্দ্রিমা এই রাতে’, ‘সারা বাংলায় খুঁজি তোমারে’, ‘দারুণও বরষায় নদী’, ‘প্রিয়তম একটু শোন’ ও ‘বন্ধু তুমি কই’। এর পাশাপাশি রেকর্ড করা হয় ‘খোলা হাটের বালুচরে’ শিরোনামে একটি আঞ্চলিক বিয়ের গান।  এ আয়োজন নিয়ে বেবী নাজনীন বলেন, ‘ঈদ উৎসবকে আনন্দময় করে তুলতেই দর্শক-শ্রোতার প্রিয় কিছু গান দিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। নির্মাণেও রয়েছে নান্দনিকতার ছাপ। সব মিলিয়ে অনুষ্ঠানটি অনেকের ভালো লাগবে বলেই আশা করছি।’
নতুন গান গাইলেন সাবিনা ইয়াসমিন
নতুন গান গাইলেন সাবিনা ইয়াসমিন
2025-03-13
গত ৩১ জানুয়ারি এক বছর পর মঞ্চে গাইতে উঠেছিলেন সাবিনা ইয়াসমিন। সেদিন গাইতে গিয়ে মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন কিংবদন্তি এই কণ্ঠশিল্পী। এরপরে কয়েকদিন হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন তিনি। বিশ্রামে থাকার কিছুদিন পরেই ফেব্রুয়ারিতে তিনি আবার একটি গানে কণ্ঠ দেন।   মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা গানটির সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন। সাবিনা ইয়াসমিনের সঙ্গে সৈয়দ আব্দুল হাদীসহ এই প্রজন্মের আরো দ১০ জন শিল্পী গানটিতে কণ্ঠ দিয়েছেন।এবার আরও একটি গানে কণ্ঠ দিলেন এই গায়িকা। গানের শিরোনাম ‘আমার পতাকা লাল সবুজে আঁকা’। এটি সামনে স্বাধীনতা দিবস উপলক্ষ‍্যে প্রকাশিত হবে। এতে তার সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর।