আর্কাইভ
লগইন
হোম
শিল্পী
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে শিল্পী কনকচাঁপার আবেগঘন বার্তা
বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া তারেক রহমানকে শুভেচ্ছা ও দোয়া জানিয়ে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা। স্ট্যাটাসে কনকচাঁপা লেখেন, আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো পুরো পৃথিবী আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার মাধ্যমে আমাদের বাংলাদেশকে সুরক্ষিত, আনন্দিত, সুখী, সমৃদ্ধ রাখুন। আমীন।
2 দিন আগে
দেশে থাকলে আমাকে ভিক্ষা করে খেতে হতো: আহমেদ শরীফ
দেশে থাকলে আমাকে ভিক্ষা করে খেতে হতো: আহমেদ শরীফ
2025-09-08
‘আজ যদি আমি বাংলাদেশে থাকতাম, আমি নিশ্চিত করে বলতে পারি, আমাকে হাত পেতে লোকের কাছে ভিক্ষা করে খেতে হতো। বলতাম, ভাই আমার বাড়িতে খাবার নেই, বউ-বাচ্চাকে খাবার দিতে পারছি না, আমাকে টাকা দাও। কথাগুলো বলেছেন ঢাকাই সিনেমার কিংবদন্তি খল অভিনেতা আহমেদ শরীফ। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে প্রবাসী। গতকাল রোববার (০৭ সেপ্টেম্বর) ঢালিউডের প্রয়াত শিল্পীদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে চলচ্চিত্র শিল্পী সমিতি। প্রয়াত শিল্পীদের আত্মার মাগফিরাত কামনায় সেখানে হাজির হয়েছেন বাংলা চলচ্চিত্রের অনেক নতুন পুরাতন শিল্পী। এর ফাঁকে গণামাধ্যমের সঙ্গে কথা বলেন আহমেদ শরীফ।