আর্কাইভ
লগইন
হোম
শাকিব খান
এবার ৩০টি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’ সিনেমা
এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘রাক্ষস’। পাইরেসি ঠেকাতে বড় বাজেটের সিনেমাটি শুরুতে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পেয়েছিল। তবে সাধারণ সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটির বেশ চাহিদা ছিল। অনেক দর্শক হল মালিকদের কাছে সিনেমাটি আনার জন্য বলছিলেন। অবশেষে সিনেমাটি আগামিকাল শুক্রবার (০৩ এপ্রিল) থেকে মাল্টিপ্লেক্সের পাশাপাশি ৩০টির মতো সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে।
2 দিন আগে
‘গ্যাংস্টার’ লুকে শাকিব খান, কলকাতায় প্রকাশ্যে শুটিংয়ের ছবি
‘গ্যাংস্টার’ লুকে শাকিব খান, কলকাতায় প্রকাশ্যে শুটিংয়ের ছবি
2026-02-23
আগামী ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে মেগাস্টার শাকিব খানের সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। ইতোমধ্যে সিনেমাটির শুটিং নিয়ে বর্তমানে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন ঢালিউড সুপারস্টার। গত কয়েক দিন ধরে কলকাতার বৌবাজার, হাওড়া ও আলিপুরসহ বিভিন্ন এলাকায় সিনেমাটির দৃশ্যধারণ করা হচ্ছে। সম্প্রতি শাকিব খানের নতুন কিছু লুকের কিছু ছবি দেখা গেল ভারতীয় বাংলা গণমাধ্যম আনন্দবাজার অনলাইনে। ছবিতে শাকিব খানের চরিত্র অনুযায়ী নব্বই দশকের কুখ্যাত গ্যাংস্টার ‘কালা জাহাঙ্গীর’-এর আদলে দেখা গেছে। অগোছালো চুল, ঘন দাড়ি-গোঁফ এবং বুক খোলা জ্যাকেটের নিচে শার্ট; যেখানে তাকে পুরোপুরি ভিন্ন এক অবতারে ফুটিয়ে তুলেছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। একজন সাধারণ মানুষ থেকে কীভাবে তিনি দুর্ধর্ষ গ্যাংস্টারে পরিণত হন, সেই উত্তরণের গল্পই উঠে আসবে এই সিনেমায়।
নায়ক শাকিব খানের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন নায়িকা বুবলী
নায়ক শাকিব খানের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন নায়িকা বুবলী
2026-02-15
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই মুখ শাকিব খান ও শবনম বুবলীকে ঘিরে ব্যক্তিগত সম্পর্কের আলোচনা নতুন নয়। তাদের একটি সন্তানও রয়েছে। তবে মাঝেমধ্যেই বিচ্ছেদ বা নতুন করে বিয়ের গুঞ্জন সামনে আসে। এবার একটি পডকাস্টে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেছেন বুবলী। পডকাস্টে সঞ্চালকের প্রশ্ন ছিল—তিনি কবে বিয়ে করছেন? জবাবে বুবলী স্পষ্ট করে জানান, তার ও শাকিব খানের আনুষ্ঠানিক কোনো ডিভোর্স হয়নি। তাই নতুন করে বিয়ের প্রশ্নই ওঠে না। অভিনেত্রীর ভাষ্য, ‘শুরুতেই বলে নিচ্ছি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না।’ শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার খবর প্রসঙ্গে তিনি বলেন, এটি একান্তই ব্যক্তিগত বিষয়। তবে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বুবলী বলেন, বৈবাহিক অবস্থান বলতে বিবাহিত, ডিভোর্সড, সেপারেটেড বা বিধবা—এই পরিচয়গুলোই থাকে; ‘অতীত’ বলে কোনো অপশন নেই।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা শাকিব খান ও অমিত হাসান
মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা শাকিব খান ও অমিত হাসান
2026-01-25
ঢালিউডের এক সময়ের দর্শকপ্রিয় অভিনেতা অমিত হাসান অনেকদিন ধরেই পরিবারসহ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। গত ২০২৩ সালে পরিবারসহ দেশটিতে গ্রীনকার্ড লাভ করেন তিনি। এবার এই অভিনেতা জানালেন, ঢালিউড সুপারস্টার শাকিব খানও ২০২২ সালে গ্রিনকার্ডের অনুমোদন পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করে ৯০ দশকের এই জনপ্রিয় অভিনেতা বলেন, ‘চলচ্চিত্র নায়কদের মধ্যে সর্বপ্রথম আমি ও শাকিব খান আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রীনকার্ডের অনুমোদন পাই। এরপর থেকেই বাংলাদেশ ও আমেরিকার মধ্যে যাতায়াত করছি। শুটিং থাকলে দেশে আসি, কাজ না থাকলে পরিবারের কাছে আমেরিকায় ফিরে যাই।’