আর্কাইভ
লগইন
হোম
রুমিন ফারহানা
আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন-বাউল গানও হবে: ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন-বাউল গানও হবে। মাজার সংস্কৃতিতে বাধা মেনে নেওয়া হবে না। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার দগরীসার মোড়ে আধ্যাত্মিক সাধক পুরুষ আব্দুল কাদির শাহ (রহ.) ৫৮তম স্বরণোউৎসব ও বার্ষিক ওরস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে আবদুল কাদির শাহ পাঠাগার। এতে সভাপতিত্ব করেন পাঠাগারের উপদেষ্টা আতাউর রহমান বাবুল। রুমিন ফারহানা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা দেখেছি, কিভাবে একটার পর একটা মাজার ভাঙা হয়েছে, বাউল গানের আসরে বাধা দেওয়া হয়েছে। বাউল গান যারা করে, তাদের হেনস্তা করে জেলে দেওয়া হয়েছে আমরা এগুলো দেখেছি।
2026-03-28
ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে বিজয়নগর উপজেলায় মশাল মিছিল
ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে বিজয়নগর উপজেলায় মশাল মিছিল
2025-09-13
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খসড়া আসন বিন্যাসের চলমান শুনানিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এই সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ সংসদীয় আসন থেকে বিজয়নগর উপজেলার বুধন্তী ও চান্দুরা ইউনিয়নকে কেটে নেওয়ার পক্ষে শুনানিতে দাঁড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে নির্বাচন কমিশনকে ভুল বোঝানোর প্রতিবাদে তার বিরুদ্ধে মশাল মিছিলের মাধ্যমে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রুমিন ফারহানার জন্মস্থান বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮টার দিকে উপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী বাস স্ট্যান্ডে ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের ব্যবস্থাপনায় আয়োজিত মশাল মিছিলের মাধ্যমে এই প্রতিবাদ বিক্ষোভ করেন বুধন্তী ইউনিয়নের কয়েকশত মানুষ।
সংস্কার না হলে নুরের মত পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে: হাসনাত আবদুল্লাহ
সংস্কার না হলে নুরের মত পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে: হাসনাত আবদুল্লাহ
2025-08-31
এনসিপি’র মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, নুর ভাইয়ের (নুরুল হক নূর) ওপর যে আক্রমণটা হয়েছে—এটা আমাদের জন্য একটা ম্যাসেজ। তিনি বলেন, ‘তারেক জিয়াকে দেখেছি মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে। নৃশংসভাবে মেরে মাজা ভেঙে দেয়া হয়েছিল। একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি। খালেদা জিয়ার যে পরিণতি হয়েছিল আমাদের জন্যও একই পরিণতি অপেক্ষা করছে, যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম আমরা দিয়েছি সংস্কার। এটার জন্য আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ছতরপুর স্কুল মাঠে আয়োজিত ‘উঠানে নতুন সংবিধান’ শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এই সব কথা বলেন তিনি৷ গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি এই উঠান বৈঠকের আয়োজন করে।
দীর্ঘদিন রাজপথের লড়াকু রুমিন আপাকে সাইবার বুলিং করা হচ্ছে: হাসনাত আবদুল্লাহ
দীর্ঘদিন রাজপথের লড়াকু রুমিন আপাকে সাইবার বুলিং করা হচ্ছে: হাসনাত আবদুল্লাহ
2025-08-27
বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে সাইবার বুলিং করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ মায়ের ডাকের উদ্যোগে আয়োজিত ‘গুমের স্মৃতির আলোকচিত্রমালা’ শীর্ষক প্রদর্শনী পরিদর্শনের পর সাংবাদিকদের কাছে তিনি এই কথা বলেন। হাসনাত বলেন, ‘আমি দেখতে পাচ্ছি দীর্ঘদিন রাজপথে লড়াই করা আমাদের রুমিন আপাকে সাইবার বুলিং করা হচ্ছে। বিভিন্নভাবে ওনাকে নিয়ে বাজে কমেন্ট করা হচ্ছে। আমি আহ্বান জানাবো, এ ধরনের চর্চা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কোনো রাজনৈতিক মতপার্থক্যের কারণে ব্যক্তিগত আক্রমণ করা, নারীকে নিয়ে কোনো বাজে মন্তব্য করা, শুধু মতপার্থক্যের কারণে সিলেক্টিভভাবে কাউকে আক্রমণ করা থেকে বেরিয়ে আসতে হবে।’