আর্কাইভ
লগইন
হোম
রাশিয়া
দেশে ৩ মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী
দেশে ৩ মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ৩ মাসের চাহিদা মেটানোর জ্বালানি তেল আমদানির উদ্যোগও নেওয়া হচ্ছে। আজ রোববার (০৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে এই কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘এপ্রিল মাসে জ্বালানি তেলের যে চাহিদা রয়েছে, তা পূরণের জন্য প্রয়োজনীয় মজুত আছে।’ প্রায় ৩ মাসের পেট্রোল ও অকটেন সংরক্ষণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘৩ মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে।’ জ্বালানি তেল আমদানি ইস্যুতে প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ৩ মাসের চাহিদা মেটানোর মতো জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে।’
1 দিন আগে
ইউক্রেনের টার্পোনিল শহরে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া, নিহত ২৬
ইউক্রেনের টার্পোনিল শহরে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া, নিহত ২৬
2025-11-20
রাশিয়া ইউক্রেনের পশ্চিমাঞ্চলজুড়ে বড় ধরনের ভয়াবহ হামলা চালিয়েছে। এই হামলায় ৩ শিশুসহ ২৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তঃত ৯৩ জন। বিগত ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর পর এটিই অঞ্চলটিতে রাশিয়ার অন্যতম প্রাণঘাতি হামলা। গতকাল বুধবার (১৯ নভেম্বর) ভোরে রুশ বাহিনী ইউক্রেনের টার্পোনিল শহরে এই হামলা চালিয়েছে। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের লভিভ এবং ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলেও হামলা চালিয়েছে রাশিয়া এবং উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরের ৩টি জেলায় ড্রোন হামলায় ৩০ জনেরও বেশি লোক আহত হয়েছেন।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: সার্বিয়ান প্রেসিডেন্ট
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: সার্বিয়ান প্রেসিডেন্ট
2025-11-12
অস্থিতিশীল চলমান পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) সার্বিয়ান টেলিভিশন পিঙ্ক টিভি-র এক অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন। রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। আলেকসান্দার ভুচিচ বলেন, ‘ইউরোপ ও রাশিয়ার মধ্যে যুদ্ধ এখন ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে। আমি সব তথ্য বিশ্লেষণ করেই এই সিদ্ধান্তে পৌঁছেছি। এটা কোনো ফাঁকা কথা নয়—সবাই এর (যুদ্ধের) জন্য প্রস্তুতি নিচ্ছে।’ 
ট্রাম্পকে ভয় পাই না: ভলোদিমির জেলেনস্কি
ট্রাম্পকে ভয় পাই না: ভলোদিমির জেলেনস্কি
2025-11-11
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভয় পান না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার ভাষ্য, ‘বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায়, এটাই সত্যি। কিন্তু আমি নই।’ সাম্প্রতিক রুশ হামলায় ইউক্রেনের বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার পর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ট্রাম্পের সঙ্গে তার গত অক্টোবরে ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকটি ‘স্বাভাবিক, ব্যবসায়িক ও গঠনমূলক’ ছিল। তার ভাষায়, ‘তিনি (ট্রাম্প) কিছু ছুড়ে মারেননি, এটা আমি নিশ্চিত। বৈঠকে আমরা ইউক্রেনের প্রতিরক্ষা প্রয়োজন ও মস্কোর সামরিক সক্ষমতা দুর্বল করার উপায় নিয়ে আলোচনা করেছি।’ তিনি বলেন, ‘বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায়, এটাই সত্যি। কিন্তু আমি নই... আমরা আমেরিকার শত্রু নই, বন্ধু। তাহলে ভয় পাব কেন?’ তিনি আরও বলেন, আমেরিকান জনগণের গণতান্ত্রিক পছন্দের প্রতি তিনি শ্রদ্ধাশীল। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক ‘বহু বছর, হয়তো কয়েক দশক কিংবা শতাব্দীজুড়ে কৌশলগত অংশীদারিত্বের’ ভিত্তিতে গড়ে উঠেছে।