আর্কাইভ
লগইন
হোম
রাজশাহী
গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ জন
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ফ্লাইওভারে বাস-ট্রাকের সংঘর্ষে আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩ জন হয়েছে। গতকাল রোববার (০৫ এপ্রিল) সন্ধ্যায় নগরীর কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর বাস ও ট্রাকের সংঘর্ষে ঐ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কোনাবাড়ি থানাধীন কালের ভিটা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা নাজিম উদ্দিন রুহানী (৪০), টাঙ্গাইলের বাসুদেবপুর এলাকার আবুবক্করের ছেলে সাদ্দাম হোসেন (৩০) ও রাজশাহী জেলার চারঘাট উপজেলার শিমুল নাহার (২০)। গাজীপুর মহানগর পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার এসএম শফিকুল ইসলাম ৩ জনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
1 দিন আগে
রাজশাহীর মোহনপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোচালক নিহত
রাজশাহীর মোহনপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোচালক নিহত
2025-11-09
রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় এক অটোচালককে গলাকেটে হত্যা করা হয়েছে। নিহত অটোরিকসা চালকের নাম ফজলুর রহমান (৩৫)। তিনি রাজশাহী জেলার তানোর উপজেলার কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে। নিহতের পরিবার ও পুলিশ জানায়, গতকাল শনিবার (০৮ নভেম্বর) সন্ধ্যার পর মোহনপুর উপজেলার কেশরহাট শিয়ালকোলা এলাকায় যাত্রীবেশি ছিনতাইকারীরা তার অটোরিকসাটি ছিনতাইয়ের চেষ্টা করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা ফজলুর রহমানের গলায় ছুরিকাঘাত করে। গতকাল শনিবার (০৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার করে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২৫ থেকে ৩০ টাকা
বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২৫ থেকে ৩০ টাকা
2025-11-05
রাজধানী ঢাকার বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২৫ থেকে ৩০ টাকা। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ধরনভেদে ১২০ টাকায়। এক সপ্তাহ আগেও এসব পেঁয়াজের দাম ছিল ৮০ থেকে ৮৫ টাকা, কিছু জায়গায় ৭৫ টাকায়ও বিক্রি হয়েছে। আজ বুধবার (০৫ নভেম্বর) রাজধানীর মিরপুর, ফার্মগেটের তেজতুরী বাজার ও মোহাম্মদপুরের বিভিন্ন খুচরা ও পাইকারি বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। মিরপুর-২ নম্বরের খুচরা পেঁয়াজ বিক্রেতা আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এক সপ্তাহ আগে ভালো মানের পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি করেছি। পাবনা ও রাজশাহীর পেঁয়াজ ৮৫ টাকা কেজিতে বিক্রি করতাম। একটু খারাপ মানেরগুলো ৭৫ থেকে ৭৮ টাকায় বিক্রি করেছি। পাইকারি বাজার থেকে কিনতাম ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে। এখন একই পেঁয়াজ পাইকারি বাজারে ৯৮ থেকে ধরনভেদে ১১০ টাকা কেজিতে কিনতে হচ্ছে। তাই খুচরায় দাম বাড়াতে হচ্ছে। তিনি আরও বলেন, আমরা বেশি দামে কিনছি, তাই খরচ ও সামান্য লাভ রেখে বিক্রি করছি।