আর্কাইভ
লগইন
হোম
যুদ্ধবিরতি
অস্ত্র সমর্পণ করতে হামাসকে ৬০ দিনের আল্টিমেটাম দিলো ইসরাইল
হামাস ৬০ দিনের মধ্যে অস্ত্র সমর্পণ না করলে গাজায় নতুন করে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল। স্থানীয় সময় সোমবার (১৬ ফেব্রুয়ারি) ইসরাইলের মন্ত্রিপরিষদ সচিব ইয়োসি ফুচস জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন। তেল আবিবের এই শীর্ষ কর্মকর্তারা বলছেন, হামাসকে ৬০ দিনের মধ্যে সব অস্ত্র, এমনকি একে-৪৭ সমর্পণ করতে হবে। মার্কিন প্রশাসন এই সময়সীমার জন্য অনুরোধ করেছিল বলেও জানান তিনি তারা। আর এর ফল না হলে নতুন করে আইডিএফ সামরিক অভিযানে নামবে বলে হুমকি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন।
4 দিন আগে
ফিলিস্তিনের গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরাইল: জাতিসংঘ
ফিলিস্তিনের গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরাইল: জাতিসংঘ
2025-11-11
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একমাস পেরিয়ে গেলেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে ইসরাইল বাধা দিচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, সীমিত প্রবেশপথ, নিষেধাজ্ঞা ও প্রশাসনিক জটিলতা ত্রাণ কার্যক্রমকে ব্যাহত করছে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ)-এর তথ্য উদ্ধৃত করে গতকাল সোমবার (১০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, ‘যুদ্ধবিরতির এক মাস পেরিয়ে গেলেও ত্রাণ সহায়তা বাড়ানোর উদ্যোগ নানা জটিল প্রক্রিয়া, মানবিক সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা, সীমিত প্রবেশপথ ও অনিরাপদ পরিস্থিতির কারণে ব্যাহত হচ্ছে।’ তিনি জানান, ‘কিছু এলাকায় আমাদের দলকে এখনো প্রতিবার চলাচলের আগে ইসরাইলি কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়।’
যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলা চলছে গাজায়, নিহত ৭
যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলা চলছে গাজায়, নিহত ৭
2025-11-10
ইসরাইল যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে। গত ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে দখলদার বাহিনীর চালানো হামলায় আরও ৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি গণমাধ্যমের বরাতে আজ সোমবার (১০ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের। গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭ জনের লাশ গাজা বিভিন্ন হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, এখনো বহু লাশ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে কিন্তু অব্যাহত বোমাবর্ষণ ও উদ্ধার সরঞ্জামের  অভাবে উদ্ধারকর্মীরা গুরুতর সমস্যার মুখে পড়ছেন।
গাজায় মানবিক সাহায্যপণ্য সরবরাহে বিধিনিষেধ আরোপ করেছে ইসরাইল
গাজায় মানবিক সাহায্যপণ্য সরবরাহে বিধিনিষেধ আরোপ করেছে ইসরাইল
2025-11-08
ফিলিস্তিনের গাজায় কোনোপ্রকার মানবিক সাহায্য পৌঁছানোর ওপর বিধিনিষেধ আরোপ করেছে ইসরাইল। ইসরাইলি বোমাবর্ষণে গাজার মানুষের জীবন এখন ধ্বংসস্তূপের নিচে, এতে তারা খাদ্য ও অন্যান্য জরুরি পণ্যের সংকটে রয়েছে। জাতিসংঘ এদিকে জানিয়েছে, বর্তমানে গাজাবাসীর সাহায্যের পরিমাণ চাহিদার তুলনায় অনেক কম। তাই তাৎক্ষনিকভাবে আরও সহায়তা প্রয়োজন। জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেছেন, ১০ অক্টোবরের পর থেকে তারা ৩৭,০০০ মেট্রিক টন সহায়তা সরবরাহ করেছে, যার বেশিরভাগই খাদ্যপণ্য। তবে ইসরাইলের বিধিনিষেধের কারণে মানুষের বড় অংশের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। এছাড়া আল-কারারা ও কারেম আবু সালেম ক্রসিং থেকে সীমিত মাত্রায় মানবিক সাহায্য প্রবেশ করা সম্ভব হলেও, উত্তর গাজায় বা মিশর থেকে দক্ষিণ গাজায় সরাসরি কোনো প্রবেশপথ খোলা নেই। বেসরকারি সংস্থাগুলোও প্রবেশাধিকার পাচ্ছে না।