আর্কাইভ
লগইন
হোম
যুদ্ধ
হরমুজ প্রণালী পার হতে ইরানের অনুমতি পেল বাংলাদেশি ৬টি জাহাজ
আটকেপড়া বাংলাদেশের ৬টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। আজ বুধবার (০১ এপ্রিল) মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা নিয়ে ঢাকায় ইরানের দূতাবাসে সংবাদ সম্মেলনে এই কথা জানান ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী। তিনি বলেন, বাংলাদেশের আটকে থাকা ৬টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। ৬টি বাংলাদেশি জাহাজ ফেরত আনার বিষয়ে কাজ করছে ইরান-বাংলাদেশ।
2026-04-01
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭২, মোট মৃত্যু ৫৬,৩৩১
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭২, মোট মৃত্যু ৫৬,৩৩১
2025-06-28
ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে গতকাল শুক্রবার (২৭ জুন) ফিলিস্তিনের গাজায় নিহত হয়েছেন ৭২ জন এবং আহত হয়েছেন আরও ১৭৪ জন। এ দিন সন্ধ্যার পর এক বিবৃতিতে এসব তথ্য জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিগত ২০২৩ সালের ০৭ অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৫৬,৩৩১ জনে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১,৩২,৬৩২ জন ফিলিস্তিনি। ২০২৩ সালের ০৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১,২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।
ইসরাইলি হামলায় গাজায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত
ইসরাইলি হামলায় গাজায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত
2025-06-21
গাজা উপত্যকায় খাদ্য ও ত্রাণ নিতে গিয়ে ইসরাইলের একের পর এক বিমান ও স্থল অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ শনিবার (২১ জুন) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের ৩৪ জন সরাসরি ত্রাণ নেওয়ার সময় হামলার শিকার হন। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হামলার স্থানগুলো ছিল গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে। উল্লেখ্য, এই ফাউন্ডেশনটি ইসরাইল ও যুক্তরাষ্ট্র সমর্থিত একটি বিতর্কিত সংস্থা। এদিকে সবচেয়ে ভয়ারবহ প্রাণঘাতীর ঘটনা ঘটেছে গাজার কেন্দ্রে। যেখানে খাবার সংগ্রহের জন্য অপেক্ষা করা সাধারণ মানুষের ওপর ইসরাইলি বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছে।