আর্কাইভ
লগইন
হোম
যুক্তরাজ্য
বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য
এবার নীল অর্থনীতি খাতে বিনিয়োগ, মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডের প্রসার, শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধিসহ বহুপক্ষীয় বিভিন্ন খাতে সহযোগিতার পরিধি জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও যুক্তরাজ্য। লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন মঙ্গলবার (১০ মার্চ) জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির লন্ডনে যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিমন্ত্রী স্যার ক্রিস ব্রায়ান্টের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে তারা বাংলাদেশের ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি খাতে বিনিয়োগের সুযোগ তৈরি করা, মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডের প্রসার, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বহুপাক্ষিক সহযোগিতার পরিধি বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন। চলতি মাসের শেষের দিকে ক্যামেরুনে অনুষ্ঠিতব্য ১৪তম ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের সম্মেলনকে সামনে রেখে উভয় পক্ষ ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়েছে।
3 দিন আগে
ট্রাম্পকে নিয়ে তথ্যচিত্র সম্পাদনা: বিবিসির মহাপরিচালক ও প্রধান নির্বাহীর পদত্যাগ
ট্রাম্পকে নিয়ে তথ্যচিত্র সম্পাদনা: বিবিসির মহাপরিচালক ও প্রধান নির্বাহীর পদত্যাগ
2025-11-10
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি তথ্যচিত্র ভুলভাবে সম্পাদনার অভিযোগে তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম বিবিসি’র মহাপরিচালক টিম ডেভি ও সংবাদ বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরাহ টার্নেস। সম্প্রতি ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ এক ফাঁস হওয়া অভ্যন্তরীণ নথি প্রকাশ করে জানায়, বিবিসির প্যানোরামা নামের একটি ডকুমেন্টারিতে ট্রাম্পের ২০২১ সালের ০৬ জানুয়ারির ভাষণের ২টি অংশ একত্রে সম্পাদনা করে এমনভাবে উপস্থাপন করা হয়, যাতে মনে হয় তিনি সরাসরি ক্যাপিটল হিলে সহিংসতার আহ্বান জানিয়েছেন।
ইনস্টাগ্রাম-ফেসবুক বিজ্ঞাপনমুক্ত সংস্করণ আনছে
ইনস্টাগ্রাম-ফেসবুক বিজ্ঞাপনমুক্ত সংস্করণ আনছে
2025-09-28
ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনছে মেটা। যুক্তরাজ্যে এখন থেকে চাইলে ব্যবহারকারীরা মাসিক সাবস্ক্রিপশন ফি দিয়ে বিজ্ঞাপনবিহীন অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। মেটার এই সিদ্ধান্ত এসেছে দেশটির তথ্য নিয়ন্ত্রক সংস্থা আইসিওর সতর্কতা এবং ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা নিয়ে চলমান আলোচনার পর। নতুন সেবায় ওয়েব ব্যবহারকারীদের মাসে গুনতে হবে ২.৯৯ পাউন্ড (প্রায় ৪৮৬ টাকা), আর মোবাইল ব্যবহারকারীদের জন্য নির্ধারণ করা হয়েছে ৩.৯৯ পাউন্ড (প্রায় ৬৪৯ টাকা)। তবে যেসব অ্যাকাউন্ট ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে লিঙ্ক করা, তাদের কেবল একটি ফি দিলেই চলবে।