আর্কাইভ
লগইন
হোম
মেক্সিকো
যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের
ফুটবল বিশ্বকাপ ২০২৬ নিয়ে ইরানকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পালটা কটাক্ষে জবাব দিল পশ্চিম এশিয়ার দেশটিও। ইরানের জাতীয় ফুটবল দলের পক্ষে বলা হয়েছে, কেউ তাদের বিশ্বকাপের বাইরে বের করতে পারবে না। আমেরিকাকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন ইরানের ফুটবলাররা। প্রায় দুই সপ্তাহ ধরে ইরানে সামরিক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। পালটা জবাব দিয়ে চলেছে ইরানও। এর মধ্যেই গত বৃহস্পতিবার ইরানের ফুটবলারদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প।
45 মিনিট আগে
২০২৬ বিশ্বকাপের টিকিট পেলো আরো ৮ দেশ
২০২৬ বিশ্বকাপের টিকিট পেলো আরো ৮ দেশ
2025-11-19
আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে আগামী ০৫ ডিসেম্বর। তবে টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ৪৮টি দলের মধ্যে এখনো সব দলের জায়গা নিশ্চিত হয়নি। এখন পর্যন্ত বাছাইপর্ব শেষে ৪২টি দল আসন্ন বিশ্বকাপ আসরের টিকিট নিশ্চিত করেছে। গত মঙ্গলবার ও বুধবার নতুন করে আরও ৮টি দল কোয়ালিফাই করেছে। বাকি ৬টি দল প্লে-অফের মাধ্যমে নির্ধারিত হবে। বিগত ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেন কিছুটা দেরিতে তাদের বাছাই অভিযান শুরু করার পর অবশেষে গতকাল তুরস্কের সঙ্গে ২-২ গোলে ড্র করেই তারা ‘ই’ গ্রুপের শীর্ষ দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেয়। এতে স্প্যানিশদের টানা অপরাজেয় থাকার সংখ্যা দাঁড়াল ৩১ ম্যাচে—যা শুরু হয়েছিল ২০২৩ সালের নেশনস লিগের সেমিফাইনালে ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে।
ফুটবল বিশ্বকাপে ৩২ দলের নাম নিশ্চিত, অপেক্ষায় আছে আরো ১৬ দল
ফুটবল বিশ্বকাপে ৩২ দলের নাম নিশ্চিত, অপেক্ষায় আছে আরো ১৬ দল
2025-11-17
আগামী ২০২৬ সালের জুন-জুলাই মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলিতভাবে আয়োজন করবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ নামে খ্যাত এই প্রতিযোগিতায় এবার প্রথমবার অংশ নেবে ৪৮ দল। বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার জন্য দলগুলোকে ৬টি কনফেডারেশনের বাছাইপর্ব পেরোতে হচ্ছে। গতকাল ১৬ নভেম্বর (রোববার) অনুষ্ঠিত বাছাইপর্বের একটি ম্যাচে নরওয়ে ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে। অন্যদিকে, পর্তুগাল আর্মেনিয়াকে ৯-১ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে জায়গা পেয়েছে। এভাবে মোট ৩২ দল বিশ্বকাপ নিশ্চিত করেছে, বাকি ১৬টি জায়গার জন্য এখনও লড়াই চলছে। বিশ্বকাপের চূড়ান্ত ড্র হবে ৫ ডিসেম্বর, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। আয়োজক দেশগুলো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো স্বয়ংক্রিয়ভাবে অংশ নিতে পারছে। এছাড়া এশিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও ওশেনিয়া অঞ্চলের কোটা ইতোমধ্যে পূর্ণ হয়েছে।
জেন-জি বিক্ষোভে উত্তাল মেক্সিকো, শতাধিক পুলিশ আহত
জেন-জি বিক্ষোভে উত্তাল মেক্সিকো, শতাধিক পুলিশ আহত
2025-11-16
মেক্সিকোতে প্রেসিডেন্টের বিরুদ্ধে জেন-জি বিক্ষোভ-সংঘর্ষে কমপক্ষে ১২০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার (১৫ নভেম্বর) মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সরকারের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আহতদের মধ্যে বেশিরভাগই পুলিশ কর্মকর্তা। মাদক সহিংসতা এবং শেইনবাউমের নিরাপত্তা নীতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে জেন-জির প্রতিনিধিরা বিক্ষোভের আয়োজন করে। তবে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সেখানে বিভিন্ন বয়সের বিক্ষোভকারীদের দেখা গেছে। গত ২০২৪ সালের অক্টোবরে দায়িত্ব নেন শেইনবাউম। তিনি ক্ষমতায় আসার প্রথম বছরে ৭০ শতাংশের ওপরে জনপ্রিয়তা বজায় রাখতে সক্ষম হন। কিন্তু বেশ কয়েকটি হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের কারণে তার নিরাপত্তা নীতি সমালোচনার সম্মুখীন হয়েছে। মেক্সিকো সিটির নিরাপত্তা প্রধান পাবলো ভাজকুয়েজ সাংবাদিকদের বলেন, একদল ব্যক্তি সহিংসতা শুরু না করা পর্যন্ত প্রায় কয়েক ঘণ্টা ধরে চলা এই সমাবেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছিল।