আর্কাইভ
লগইন
হোম
মিরপুর
‘পাকিস্তানকে খুব মজা করে পিটিয়েছে বাংলাদেশ’
সম্প্রতি শেষ হওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নিয়ে একের পর এক ভবিষ্যদ্বাণী করেছিলেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। সেই ভবিষ্যদ্বাণীগুলো বিফলে যাওয়ায় সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকদের বিদ্রুপের শিকার হন তিনি। বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডের পর আবার আলোচনায় আমির। বাজে পারফরম্যান্সের জন্য পাকিস্তানের ক্রিকেটারদের কড়া সমালোচনা করেছেন তিনি। গতকাল বুধবার (১১ মার্চ) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নাহিদ রানার গতির ঝড়ে ৩০ ওভার ৪ বলে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ২০৯ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। 
2 দিন আগে