আর্কাইভ
লগইন
হোম
ভিসা
অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসা নিয়ে নতুন তথ্য দিলো কর্তৃপক্ষ
অস্ট্রেলিয়া শিক্ষার্থী ও ভিজিটর ভিসার প্রক্রিয়াকরণ সময় দ্রুততর করেছে, তবে স্থায়ী ভিসার ক্ষেত্রে এখনো দীর্ঘসূত্রতা রয়ে গেছে। গত ২৩ মার্চ প্রকাশিত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ তথ্যে এই তথ্য জানানো হয়েছে। অস্থায়ী ভিসায় দ্রুত সেবা নতুন তথ্যানুযায়ী, শিক্ষার্থী ভিসা গড়ে ৩৩ দিনে নিষ্পত্তি করা হচ্ছে। ভিজিটর ভিসার বেশিরভাগ আবেদন এক দিনেরও কম সময়ের মধ্যে সম্পন্ন হচ্ছে। তবে প্রক্রিয়াকরণের সময় নির্ভর করছে আবেদনপত্রের পূর্ণতা, অতিরিক্ত তথ্যের জবাব দেওয়ার গতি এবং স্বাস্থ্য, চরিত্র ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত যাচাইয়ের ওপর। এছাড়া অস্থায়ী দক্ষ কর্মী ভিসা প্রক্রিয়াকরণে গড়ে ৮৭ দিন সময় লাগছে। অসম্পূর্ণ আবেদন জমা দিলে বিলম্ব হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
2 দিন আগে
মাইক ভাড়া করে গালমন্দ করা ভাইরাল রাব্বি পেলেন ২ লাখ টাকা
মাইক ভাড়া করে গালমন্দ করা ভাইরাল রাব্বি পেলেন ২ লাখ টাকা
2025-10-28
অবশেষে মাইক ভাড়া করে অটোরিকশা নিয়ে ঘুরে এলাকাবাসীকে অশ্লীল গালমন্দ করাই আশীর্বাদ হয়ে দেখা দিল রাব্বির। মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই ঘটনা ভাইরাল হয়ে ওঠার পর পূরণ হলো ব্যাংক ঋণ পাওয়া ও বিদেশে যাওয়ার স্বপ্ন। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে দুই লাখ টাকা ঋণের চেক হাতে পাওয়ায় আগামী বৃহস্পতিবার সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। এজন্য সবার দোয়া ও ভালোবাসা চেয়েছেন রাব্বি। আবার ক্ষমাও চেয়েছেন অশ্লীল ভাষায় ক্ষোভ প্রকাশ করার জন্য। প্রবাসী কল্যাণ ব্যাংকের চেকটি হাতে পাওয়ার পর রাব্বি তার নিজ ফেসবুক পোস্টে লেখেন, অবশেষে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ২ লাখ টাকা পেয়েছি। ধন্যবাদ প্রবাসী কল্যাণ ব্যাংককে। আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে আমি মনে হয় টাকাটা পেতাম না-ধন্যবাদ সবাইকে।
ভুয়া ওয়ার্ক পারমিটে পূর্ব ইউরোপের শ্রমবাজারে সর্বনাশ
ভুয়া ওয়ার্ক পারমিটে পূর্ব ইউরোপের শ্রমবাজারে সর্বনাশ
2025-10-28
সম্প্রতি ভুয়া ওয়ার্ক পারমিট ব্যবহার করে ভিসা আবেদনের ফলে পূর্ব ইউরোপের দুই দেশে বাংলাদেশের শ্রমবাজার হুমকির মুখে পড়ছে। সাম্প্রতিক সময়ে ইউরোপের দেশ সার্বিয়া ও উত্তর মেসিডোনিয়ার ভিসা আবেদনে ভুয়া ওয়ার্ক পারমিট ব্যবহারের প্রমাণ পেয়েছে দেশ দুইটির দূতাবাস। ইতোমধ্যে তারা বাংলাদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট দেওয়া বন্ধ করেছে। এসব জালিয়াতি না থামালে ভিসা বন্ধ করার মতো পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দূতাবাস। দুই দেশের কূটনৈতিক সূত্র জানায়, উত্তর মেসিডোনিয়ায় দূতাবাসে ভিসার আবেদন করা ৯০ শতাংশ বাংলাদেশি কর্মীর ওয়ার্ক পারমিট ভুয়া। সার্বিয়ার ক্ষেত্রেও একইচিত্র। দুই মাস যাবৎ বাংলাদেশি কর্মীদের জন্য কোনো ওয়ার্ক পারমিট ইস্যু করছে না দেশ দুইটি। তবু নিয়মিত এসব ভুয়া ওয়ার্ক পারমিট ব্যবহার করে ভিসার আবেদন আসছে। এভাবে চলতে থাকলে শীঘ্রই বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা বন্ধ করা হবে।