আর্কাইভ
লগইন
হোম
বড় পর্দা
‘প্রিন্স’ সিনেমার ব্যর্থতার দায় স্বীকার করলেন শাকিব খান
ওপার বাংলার কলকাতার ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন জ্যোতির্ময়ী কুণ্ডু। এরপর বড়পর্দায় অভিষেক হয় টালিউড অভিনেতা দেবের বিপরীতে। আর তাতেই নতুন নতুন কাজের সুযোগ আসে অভিনেত্রীর কাছে। বর্ধমানের মেয়ে কলকাতায় নিজের মাটি শক্ত করা খুব একটা সহজ ছিল না। কিন্তু দেবের পর শাকিবের সঙ্গে ‘প্রিন্স’ সিনেমায় নায়িকা হিসেবে কাজের সুযোগ পান অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। ঈদে 'প্রিন্স' সিনেমাটি মুক্তি পায় বাংলাদেশে। এই সিনেমায় নায়িকা ছিলেন জ্যোতির্ময়ী। যদিও সিনেমাটি সফল হয়নি। বরং গুচ্ছ অভিযোগ সিনেমাটিকে ঘিরে। এর মধ্যে ব্যর্থতার দায় স্বীকার করেও নিয়েছেন শাকিব খান। সম্প্রতি সিনেমার একটি বিশেষ প্রদর্শনীতে অভিনেতার আচরণে যেন ধরা পড়ল অসঙ্গতি। চোখেমুখে অস্বস্তির ছাপ দুই নায়িকা জ্যোতির্ময়ী ও তাসনিয়া ফারিণের। অথচ ‘প্রিন্স’ সিনেমা দেশ-বিদেশে ঘুরে ঘুরে শুটিং হয়েছে। তবে সিনেমার সাফল্য পাননি শাকিব খান। মুক্তির দিন থেকেই নানা প্রযুক্তিগত ত্রুটির কারণে সমালোচিত হয়েছে সিনেমাটি।
2 দিন আগে
দিলারা জামান নতুন সরকারের প্রতি যে প্রত্যাশার কথা জানালেন
দিলারা জামান নতুন সরকারের প্রতি যে প্রত্যাশার কথা জানালেন
2026-02-13
গতকালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। ভোটের দিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ছোট ও বড় পর্দার শিল্পীদের ভোটকেন্দ্রে উপস্থিত হতে দেখা যায়। ভোট প্রদান শেষে তারকারা নিজেদের অনুভূতি প্রকাশ করেন। এদিন ভোট দিতে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নতুন সরকারের কাছে নিজের প্রত্যাশার কথা জানান দিলারা জামান। অভিনেত্রী বলেন, ‘খুব ভালো একটা শান্ত পরিবেশে ভোট দিতে পারলাম এবং নিশ্চিন্ত মনে এবার এই চিহ্ন নিয়ে যাচ্ছি। আর এর আগে কিন্তু এসে দেখেছি যে ভোট হয়ে গেছে। তো এবার আল্লাহর কাছে লাখ শুকরিয়া; যিনিই আসুন, আমাদের কথা বলবেন, আমাদের দুঃখ বুঝবেন, সাধারণ মানুষের তারা প্রতিনিধি হবেন এবং আমাদের জন্যই তারা কাজ করবেন- এই আশাই আর কি।’
এবার বড় পর্দায় ফিরছেন নিশো-মেহজাবীন জুটি
এবার বড় পর্দায় ফিরছেন নিশো-মেহজাবীন জুটি
2026-01-25
দেশের ছোটপর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো-মেহজাবীন চৌধুরী। একসঙ্গে এই দুই অভিনয় শিল্পী অসংখ্য দর্শকপ্রিয় নাটক, ওয়েব সিরিজ ও বিজ্ঞাপনে কাজ করেছেন। গত কয়েক বছরে দুইজন সিনেমায়ও কাজ করেছেন। যদিও বড় পর্দায় এখনো একসঙ্গে দেখা যায়নি তাদের। তাদের ভক্তদেরও অনেক দিনের ইচ্ছা, দুইজনকে একসঙ্গে রুপালি পর্দায় দেখবে। এবার দর্শকের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। জানা গেছে, প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন নিশো ও মেহজাবীন। ‘পুলসিরাত’ শিরোনামের এই সিনেমাটি পরিচালনা করবেন ভিকি জাহেদ। এটি একটি সাসপেন্স-থ্রিলার ঘরানার সিনেমা হতে যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে প্রাথমিক প্রস্তুতির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানা গেছে। সবকিছু  ঠিক থাকলে হয়তো শীঘ্রই আনুষ্ঠানিকভাবে সিনেমাটির কাস্ট, গল্প ও শুটিং সংক্রান্ত বিস্তারিত ঘোষণা করা হবে।
এবার নজর কাড়া লুকে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন
এবার নজর কাড়া লুকে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন
2026-01-08
ছোট পর্দা ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। একসময়ে টিভি নাটকের নিয়মিত মুখ হলেও এখন ওয়েব ফিল্ম ও সিনেমায় বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। নিজের অভিনয় দক্ষতা ছাড়াও ফ্যাশন সেন্সের জন্য ভক্ত-অনুরাগীদের কাছে অনুকরণীয় এই তারকা অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকা এই তারকা গত মঙ্গলবার (০৬ জানুয়ারি) এক নজর কাড়া লুকে নেটিজেনদের সামনে হাজির হন। গোল্ডেন বেনারসি সিল্ক শাড়িতে তার আভিজাত্যমাখা লুক অভিনেত্রীর ভক্তদের রীতিমতো চমকে দিয়েছে। এই শাড়িতে ফটোশুটের বেশকিছু ছবি নিজের ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে মেহজাবীন লেখেন, ‘একটি বিয়ে খেতে যাই।’