আর্কাইভ
লগইন
হোম
বুবলী
নায়ক শাকিব খানের জন্মদিনে স্ত্রী নায়িকা বুবলীর শুভেচ্ছা
ঢালিউড মেগাস্টার শাকিব খানের জন্মদিন ছিল গত শনিবার। বিশেষ এই দিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন নায়ক। এমন দিনে তার ছোট সন্তানের মা চিত্রনায়িকা শবনম বুবলীর কাছ থেকেও শুভেচ্ছা পেয়েছেন এই মেগাস্টার। গত শনিবার (২৮ মার্চ) সামাজিক মাধ্যমে সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে শাকিব খানের একটি ছবি প্রকাশ করে জন্মদিনের শুভেচ্ছা জানান বুবলী। লেখেন, শুভ জন্মদিন। এদিকে শোনা যায়, দ্বিতীয় সন্তান জন্ম দিতে বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন বুবলী। কবে সন্তান ভূমিষ্ঠ হবে, এ নিয়ে ভক্তদের মাঝে তৈরি হয়েছে নানা কৌতূহল যদিও এ নিয়ে তাদের পক্ষ থেকে কোনো সাড়া শব্দ নেই।
2026-03-30
ঈদুল-আজহায় হল মাতাতে আসছে যেসব সিনেমা
ঈদুল-আজহায় হল মাতাতে আসছে যেসব সিনেমা
2025-04-20
ঈদুল ফিতরের ঈদের সিনেমা ছিল বেশ জমজমাট। বলা যায়, প্রেক্ষাগৃহে দর্শক টানতে কিছুটা সক্ষম হয়েছে সিনেমাগুলো। সারাবছর ধুঁকে ধুঁকে চলা প্রেক্ষাগৃহগুলোও ফিরে পেয়েছে প্রাণ। গত ঈদে মুক্তি পেয়েছে ৬টি সিনেমা। তারমধ্যে শাকিব খান অভিনীত দুটি সিনেমা ‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’য় নায়িকা ছিল যথাক্রমে কলকাতার ইধিকা পাল ও দর্শনা বণিক।  এছাড়াও রয়েছে আফরান নিশো-তমা মির্জা-সুনেরাহ বিনতে কামালের ‘দাগি’, সিয়াম আহমেদ-শবনম বুবলী-প্রার্থনা ফারদিন দীঘির ‘জংলি’, আব্দুন নূর সজল-নুসরাত ফারিয়ার ‘জ্বীন-৩’ ও মোশাররফ করিম অভিনীত ‘চক্কর ৩০২’। সিনেমাগুলোর মধ্যে ‘অন্তরাত্মা’ ও ‘জ্বীন-৩’ ব্যতীত অন্যগুলো এখনো রয়েছে আলোচনায়।  সংশ্লিষ্টদের মতে, এবার ঈদের সিনেমার চালিকাশক্তি ছিলেন নায়িকারা। ৬ সিনেমার নায়িকাদের মধ্যে ২ জন কলকাতার এবং ৫ জন ঢাকার। বলা চলে, ঢাকার নায়িকাদের সামনে খেই হারিয়েছেন কলকাতার নায়িকারা। তাই তো ঈদের ৩ ব্যর্থ নায়িকার তালিকার মধ্যে ২ জনই কলকাতার, ইধিকা পাল ও দর্শনা বণিক। ব্যবসায়িকভাবে সিনেমার ব্যর্থতার জন্য তালিকায় নাম রয়েছে ঢাকার নায়িকা নুসরাত ফারিয়ার।
শাকিব খান জন্মদিনে সময় কাটালেন দুই ছেলের সঙ্গেই
শাকিব খান জন্মদিনে সময় কাটালেন দুই ছেলের সঙ্গেই
2025-03-29
শুক্রবার (২৮ মার্চ) সুপারস্টার শাকিব খানের জন্মদিন ছিল। দিনটি ঘিরে ছিল নানা ধরনের আয়োজনও। আর বিশেষ এই দিনে বড় ছেলে আব্রাম খান জয় ও ছোট ছেলে শেহজাদ খান বীরের সঙ্গেই কেক কেটে উদযাপন করেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক। আর সেসব ছবি গতকাল শুক্রবার রাতেই ফেসবুকে শেয়ার করেছেন অপু বিশ্বাস ও শবনম বুবলী। অপুর পোস্ট করা ছবিতে দেখা যায়, ছেলে আব্রামের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছেন শাকিব খান। নায়কের জন্য আনা হয়েছে একটি সুন্দর লাল কেক। সেখানে আব্রামের তরফ থেকে লেখা- হ্যাপি বার্থডে, মাই কিং-পাপা। বাবার প্রতি ভালোবাসা প্রকাশ শুধু কেকের ওপরেই সীমাবদ্ধ থাকেনি। নিজের হাতে একটি ক্যানভাসে বিশেষ উক্তি লিখে রাখে আব্রাম। সঙ্গে থাকে ছোট্ট হাতের আঁকিবুঁকি।