আর্কাইভ
লগইন
হোম
বিশ্ববিদ্যালয়
রমজান মাসে ছাত্রশিবিরের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সারাদেশের সব মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাগুলোতে পালনের জন্য ৯ দফার এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, পবিত্র মাহে মাস রমজান উপলক্ষ্যে সারাদেশের সব শাখায় নিম্নোক্ত কর্মসূচি যথাযথভাবে পালিত হবে।
1 দিন আগে
ইউরোপে পড়তে এসে ডিগ্রি নিতে পারছেন না অনেক বাংলাদেশি শিক্ষার্থী
ইউরোপে পড়তে এসে ডিগ্রি নিতে পারছেন না অনেক বাংলাদেশি শিক্ষার্থী
2025-10-27
বিকাশ সরকার (ছদ্মনাম) সম্প্রতি জার্মানির একটি শিক্ষার্থী গ্রুপে নিজের সমস্যার সমাধান চেয়ে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, তিনি জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সম্প্রতি তিনি পর পর ৩বার একই কোর্সে অকৃতকার্য হয়েছেন। বিশ্ববিদ্যালয় তাকে নতুন করে আর পড়ালেখার সুযোগ দেবে না। এমতাবস্থায় সে কি জার্মানিতে থাকতে পারবে ? উত্তরে অনেকে লিখেছেন, পারবেন না কিংবা নতুন করে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। জার্মানির একাধিক শহরে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, বেশিরভাগ শহরেই কিছু শিক্ষার্থীদের চিত্র এমনই। এমন শিক্ষার্থীদের সংখ্যা বেশি না হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা অভিবাসন কর্তৃপক্ষ যখন বাংলাদেশি অকৃতকার্য শিক্ষার্থীদের এমন তালিকায় দেখেন তখন ভাবমূর্তি নিয়ে সংকটে পড়ে বাংলাদেশি অন্য শিক্ষার্থীরা। নেতিবাচক ধারণা তৈরি হয় বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার মান নিয়ে।